বুধবার ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় শিক্ষকের ১ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১৬:০৮, ১৩ নভেম্বর ২০২৪

মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় শিক্ষকের ১ বছরের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত শিক্ষক সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ লাখ ২০ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলায় সাবিনা ইয়াসমিন (৪২) নামে এক সহকারী শিক্ষকের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ওই শিক্ষককে ১০ লাখ ২০ হাজার টাকা অর্থ দন্ডও করা হয়।

গত ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ পৌরশহরের থানা রোডের সাদিয়া এন্টারপ্রাইজ নামে একটি  রকেট-বিকাশ এজেন্টের মালিক মাহাবুবুর রহমানের দায়েরকৃত মামলায় ২০২৩ সালের ২৬ জুলাই নেত্রকোনা যুগ্ম দায়রা জজ আদালত -১ এর বিচারক মোস্তাফিজুর রহমান অভিযুক্ত ওই শিক্ষকের অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

এ রায়ের পর থেকেই শিক্ষক সাবিনা ইয়াসমিন পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি সাবিনা ইয়াসমিন উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তিনি  ওই ইউনিয়নের জৈনপুর গ্রামের জায়দুর রহমানের স্ত্রী।

মামলার বিবরণ থেকে জানা গেছে, পৌর শহরের থানা রোডের মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের মালিক রকেট ও বিকাশ এজেন্ট মাহাবুবুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে রকেট ডিলারের কর্মচারী ফরহাদ মিয়া নিয়মিত নগদ টাকার বিনিময়ে তিনি রকেট সিমে টাকা লোড দিয়ে আসছিলেন। রকেট ডিলার কর্মচারী ফরহাদ মিয়া গজধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাবিনা ইয়াসমিনের ব্যবসায়ী পার্টনার ও আত্মীয়ও বটে। এ অবস্থায় গত ২০২১ সালের ৪ নভেম্বর ও একই বছরের ১৫ ডিসেম্বর দুই দফায় রকেট ডিলার কর্মচারী ফরহাদ মিয়া  মাহাবুবুর রহমানের রকেট সিমে টাকা লোড না দিয়েই সে তার কাছ থেকে নগদ ১০ লাখ ২০ হাজার টাকা নিয়ে নেন। 

পরে তার কাছে রকেট সিমে টাকা  লোড দেওয়ার কথা বারবার বললেও ফরহাদ টাকা লোড না দিয়ে নানান রকম তালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকে রকেট-বিকাশ এজেন্ট মাহাবুবের সাথে। এক পর্যায়ে মাহাবুব এ বিষয়ে তার আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য ফরহাদকে জোরালোভাবে চাপ দেন। এসময় ফরহাদ ওই ১০ লাখ ২০ হাজার টাকা সে তার আত্মীয় ও ব্যবসায়ী পার্টনার শিক্ষক সাবিনা ইয়াসমিনকে দিয়েছেন বলে জানান। পাশাপাশি শিক্ষক সাবিনা ইয়াসমিনও ওই টাকা নিয়েছেন বলে স্বীকার করেন এবং তিনি কিছুদিন পর ওই ১০ লাখ ২০ হাজার টাকা দিয়ে দিবেন বলে জানান। সময় নেওয়ার পর শিক্ষক সাবিনা ইয়াসমিনও মাহাবুবকে টাকা দেই-দিচ্ছি বলে একের পর এক তারিখ করে সময় ক্ষেপণ করতে থাকেন। 

পরবর্তীতে মাহাবুব গত ২০২২ সালের ২৫ জুলাই বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী  শিক্ষক সাবিন ইয়াসমিন অগ্রণী ব্যাংক মোহনগঞ্জ শাখায় তার ব্যক্তিগত একাউন্টে তার স্বাক্ষরিত ১০ লাখ ২০ হাজার টাকার একটি চেক মাহাবুবুর রহমানের হাতে তুলে দেন।  পরদিন মাহাবুব নগদায়নের জন্য উক্ত চেকটি ইসলামি ব্যাংক মোহনগঞ্জ শাখায় জমা দেন। ইসলামি ব্যাংক কর্তৃপক্ষ নগদায়নের জন্য সঙ্গে-সঙ্গে চেকটি অগ্রণী ব্যাংকে পাঠিয়ে দেন। কিন্তু অগ্রণী উক্ত একাউন্টে পর্যাপ্ত পরিমান টাকা না থাকা ও চেক প্রদানকারীর স্বাক্ষর মিল না থাকায় মর্মে রশিদ প্রদান করে চেকটি ডিজঅনার করে ফেরত প্রদান করে।

পরবর্তীতে রকেট-বিকাশ এজেন্ট মাহাবুব বিগত ২০২২ সালের ২৪ আগস্ট তিনি তার আইনজীবীর মাধ্যমে শিক্ষক সাবিনা ইয়াসমিনের নামে একটি লিগ্যাল নোটিশ করেন। কিন্তু অভিযুক্ত শিক্ষক সাবিনা ইয়াসমিন উক্ত লিগ্যাল নোটিশের কোনো জবাব না দেওয়ায় এর ১ মাস ৪ দিন পর ২৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে মাহাবুবুর রহমান বাদী হয়ে  নেত্রকোনা যুগ্ম দায়রা জজ ১ম আদালতে শিক্ষক সাবিনা ইয়াসমিনকে আসামি করে ১০ লাখ ২০ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলা দায়ের করেন। 

উক্ত মামলায় সাবিনা ইয়াসমিন জামিনে আসলেও পরবর্তীতে তিনি আদালতের নির্দেশ অনুযায়ী টাকা দিতে না পারায় অভিযুক্ত সাবিনা ইয়াসমিনের অনুপস্থিতিতেই বিজ্ঞ আদালত বিগত ২০২৩ সালের ২৬ জুলাই তার বিরুদ্ধে ১ বছরের বিনাশ্রম কারদন্ড ও ১০ লাখ ২০ হাজার টাকার অর্থ দন্ডের রায় প্রদান করেন। এর পর থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় গ্রেপ্তারী পরোয়ানা জারি থাকলেও পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে জানতে বুধবার দুপুর আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক সাবিনা ইয়াসমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে আমি ছুটিতে রয়েছি। অর্থনৈতিক দিক থেকেও মারাত্মক সমস্যায় আছি। তবে মাহাবুবের পাওনা টাকার বিষয়টি খুব দ্রুতই আদালতের মাধ্যমে সমাধান করা চেষ্টা করছি। পাশাপাশি মাহাবুবের সাথেও এ নিয়ে তার যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।

গজধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র পাল বলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাবিনা ইয়াসমিন গত ২৩ আগষ্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মেডিকেল ছুটিতে রয়েছেন। তবে তার বিরুদ্ধে মামলার রায়ের বিষয়ে আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি।

এব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত  শিক্ষক সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এমনকি সে যাতে পালিয়ে বিদেশে যেতে না পারে সে জন্যও  আমরা তার বিরুদ্ধে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে রেখেছি।

আরও পড়ুন: রাজবাড়ীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

হাফিজুর রহমান চয়ন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859