বুধবার ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

এসএসসি পরীক্ষার প্রবেশ পত্রের মূল্য ৮০০ টাকা

সমরেন্দ্র বিশ্বশর্মা, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ২৮ এপ্রিল ২০২৩

আপডেট: ১৫:২৮, ২৯ এপ্রিল ২০২৩

এসএসসি পরীক্ষার প্রবেশ পত্রের মূল্য ৮০০ টাকা

এসএসসি পরীক্ষার প্রবেশ পত্রের মূল্য ৮০০ টাকা

ত্রিশ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি ও ভোকেশনাল কারিগরি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্রের বিনিময়ে প্রতি জনের কাছ থেকে ৮০০ টাকা আদায় করে নেয়ার অভিযোগ ওঠেছে। যেসব পরীক্ষার্থী ৮০০ টাকা দিতে পারছে না তাদের এডমিট কার্ড (প্রবেশ পত্র) আটকে দেওয়া হচ্ছে। অর্ধেক পরীক্ষার্থী এখনও প্রবেশ পত্র হাতে পায়নি।

কেন্দুয়া উপজেলার গড়াডোবা আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে। জানা যায় ওই স্কুল এন্ড কলেজের সাধারন শাখার পরীক্ষার্থী ২১ জন এবং ভোকেশনাল কারিগরি শাখার পরীক্ষার্থী ৮৩ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে এডমিট কার্ড (প্রবেশ পত্রের) বিনিময়ে ৮০০ টাকা ধার্য করে দেওয়া হলে অনেক ছাত্র-ছাত্রী n৮০০ টাকা দিতে অপারগতা প্রকাশ করে। ফলে তাদের এডমিট কার্ড (প্রবেশ পত্র) আটকে দেওয়া হয়।

এরই প্রেক্ষিতে অনেক পরীক্ষার্থী কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দেন। শুক্রবার সরেজমিনে গেলে পরীক্ষার্থী সাগর মিয়া জানান শুক্রবার দুপুরের আগে তার এডমিট কার্ড (প্রবেশ পত্রের) বিনিময়ে জাকির মাস্টার ৮০০ টাকা নিয়েছেন। এ রকম আরো অনেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে নেয়া হচ্ছে। এলাকার সাবেক ইউপি সদস্য কাজিম উদ্দিন খান ও গন্যমান্য ব্যক্তি রায়হান উদ্দিন আকন্দ, ফরিদ আকন্দ, জামাল উদ্দিন জানান পরীক্ষার্থীদের কাছ থেকে এডমিট কার্ড (প্রবেশ পত্রের) বিনিময়ে প্রতি জনের কাছ থেকে ৮০০ টাকা করে নেয়া হচ্ছে।

এ অভিযোগ অনেক ছাত্র- ছাত্রীর মুখ থেকে তারা শুনেছেন এ নিয়ে দুই দিন ধরে ছাত্র শিক্ষকদের মধ্যে বিশৃংখলা চলছে। মুঠো ফোনে জানতে চাইলে জাকির হোসেন মাস্টার বলেন, বিভিন্ন বকেয়া পাওনা সহ প্রধান শিক্ষক যেভাবে ধার্য করে দিয়েছেন সেভাবেই টাকা আদায় করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান ভূইয়া বলেন, সারা বছর ছাত্র-ছাত্রীরা বেতনসহ বিভিন্ন ফিসের টাকা দেয়না। পরীক্ষার সময়েই আমরা বিভিন্ন বকেয়ার টাকা আদায় করে থাকি। সামনে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষা, কারো নিকট বকেয়া ৮০০ টাকা, কারো নিকট ১০০০ টাকা, কারো নিকট ৫০০ টাকা বা কারো নিকট ৩০০ টাকা আছে। যাদের বকেয়া আছে তাদের বকেয়ার টাকা আদায় করে নিচ্ছি।

এডমিট কার্ড (প্রবেশ পত্রের) বিনিময়ে কোন টাকা নেয়া হচ্ছে না। তবে প্রবেশ পত্র দেয়ার আগেই এ টাকা বকেয়া আদায় করে নিচ্ছি। আর যারা বকেয়া দিতে পারে না তাদেরকে পরীক্ষার আগে অথবা বাড়িতে এডমিট কার্ড পৌছে দেয়া হয়। প্রধান শিক্ষক আরো বলেন এডমিট কার্ড দিয়ে টাকা আদায়ের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠো ফোনে জানতে চেয়েছিলেন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একই কথা বলেছি।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও গড়াডোবা আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন এডমিট কার্ডের বিনিময়ে কোন টাকা নেয়া হচ্ছে না। বিভিন্ন বকেয়ার টাকা আদায় করা হচ্ছে এডমিট দেয়ার সময়। এর পরও বিষয়টি আগামীকাল আরো যাচাই বাচাই করা হবে।

আরও পড়ুন: হযরত মুহাম্মদ (স:) বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859