শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

৭ দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষকরা

প্রকাশিত: ২২:০৭, ২ অক্টোবর ২০২৩

৭ দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষকরা

৭ দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষকরা

‘ক্যাডার বৈষম্য নিরসন চাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে কলেজের সর্বকার্যক্রম স্থগিত রেখে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ৭দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষকরা।

আন্দোলনের কারণে স্থগিত রয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি, বার্ষিক পরীক্ষা, অনার্স প্রথম বর্ষ পরীক্ষর এডমিট কার্ড প্রদান, ডিগ্রি ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষাসহ সকল কর্মকাণ্ড। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে কলেজে আসা শিক্ষার্থীসহ অভিভাবকদের।

সোমবার (২ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজের প্রধান ফটকে ফুলবাড়ী সরকারি কলেজ শাখা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে এই কার্যক্রম পালন করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন, উপাধ্যক্ষ আহসান হাবীব, সহকারী অধ্যাপক জাহিদুল হাসান, বাংলা বিভাগের প্রভাষক মোহাইমিনুল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক এরশাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহায়মেনুল আরেফিনসহ অন্যান্য শিক্ষকগণ প্রমুখ।

এ সময় শিক্ষকগণ ক্যাডার বৈষম্যের নিরসন চেয়ে ৭টি দাবি তুলে ধরেন। সেগুলো হলো আন্তক্যাডার বৈষম্য নিরসন; সুপার নিউমারারি পদে পদোন্নতি; অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ; অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা; প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল; শিক্ষা ক্যাডার তফসিলভুক্তপদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভুতদের প্রত্যাহার এবং প্রয়োজনীয় পদ সৃষ্টি।

বক্তারা বলেন, সারাদেশের ন্যায়ে আমরা ফুলবাড়ী কলেজ শাখা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে ক্যাডার বৈষম্যের নিরসনে আন্দোলনে নেমেছি। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলেও সেটাকে উপেক্ষা করা হচ্ছে। আমরা যোগ্য হয়েও আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। 

আমাদের নিজস্ব মন্ত্রণালয়ে আমাদের শিক্ষা ক্যাডারের লোকবল রেখে অন্য ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হচ্ছে যা একটা বৈষম্য। আমাদের বাৎসরিক ছুটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাই আমাদের শিক্ষা ক্যাডারে নতুন পদ সৃষ্টি করা হোক এবং আমাদের পদোন্নতিসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হোক। 

আরও পড়ুন: তরুণদের অনুপ্রাণিত করতে গ্রামীণফোনের চলো বাংলাদেশ ২০২৩

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859