নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে আয়োজিত হলো কিংবদন্তি বাউল সাধক ও একুশে পদকপ্রাপ্ত জালালউদ্দিন খাঁ’র ৫৩তম তিরোধান দিবস উপলক্ষ্যে স্মরণসভা। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তাঁর বাড়ি ‘আবেহায়াত মঞ্জিল’ প্রাঙ্গণে আয়োজিত এ স্মরণসভা চলে গভীর রাত পর্যন্ত।