রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২০:৫২, ২৫ জুলাই ২০২৪

বারহাট্টায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

বারহাট্টায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

নেত্রকোণার বারহাট্টায় স্কুলের ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষন ও আত্মহত্যায় প্ররোচিত করায় আকাশ হোসেন প্রান্তর (২৩) নামের এক যুবকের দ্রুত-বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

সচেতন ছাত্র সমাজ ও এলাকাবাসির ব্যানারে বৃহস্পতিবার  বিকেলের দিকে উপজেলার বাউশী বাজারের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচী পালন করা হয়।  

ছাত্রীর নাম ইতি আক্তার (১৫)। তিনি বাউশী ইউনিয়নের পূর্বদত্তখিলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও স্থানীয় রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। অভিযুক্ত যুবকের নাম আকাশ হোসেন প্রান্তর (২৩)। তিনি ওই বিদ্যালয় সংলগ্ন সুসং-ডহরপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। 

স্থানীয় বাসিন্দা, ছাত্রীর স্বজন ও পুলিশ জানায়, প্রান্তর বখাটে প্রকৃতির ছেলে। ইতি খুবই সুন্দর মেয়ে। প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে ইতিকে উত্যক্ত করতো প্রান্তর। এ ব্যাপারে ইতির পরিবারের পক্ষ হতে প্রান্তরের পরিবারের কাছে বিভিন্ন সময় বিষয়টি জানানো হয়। 

গত শনিবার (২০ জুলাই) অন্যান্য দিনের মতো ইতি প্রান্তরের বাসার সামনে দিয়ে বাউশী বাজারের প্রাইভেট পড়তে যায়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রাপ্ত ভয় দেখিয়ে ইতিকে আনন্দ মিয়া নামের এক ব্যক্তির প্রায় পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে। বিকেলে বাড়ি ফিরে ইতি প্রথমে বিষয়টি তার স্বজনদের জানায় ও পরে কীটনাশক পান করে। কীটনাশক পানের বিষয়টি টের পেয়ে চিকিৎসার জন্য ইতিকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল, সেখান থেকে ময়মনসিংহ ও পরে ঢাকায় প্রেরণ করা হয়। 

২২ জুলাই বিকেলে শান্তিবাগের একটি বেসরকারী হাসপাতালে মারা যায় সে। এই ঘটনায় বড় ভাই মোঃ রাহুল আমীন বাদি হয়ে ২৩ জুলাই বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। বাউশী ইউনয়ন পরিষদের সাবেক মেম্বার মানিক মিয়া সরকার বলেন, ইতি আক্তারের বাড়ির পাশেই আমার বাড়ি। সে খুবই সৎ চরিত্রের অধিকারী ছিল। 

ঘটনাস্থল বাড়ির মালিক আনন্দ মিয়া বলেন, আমি অন্যের বাসা-বাড়িতে কাজ করে খাই। সংসারে আমি একা, আমার ভাংগা ঘর, প্রায় খোলাই থাকে, যে কেউ সহজে ভিতরে প্রবেশ করতে পারে। কোন সময় কে আসে বা যায়, আমার জানা থাকে না। ঘটনার দিন আমি বাসায় ছিলাম না। বিকেলে বাসায় ফিরে ওই খারাপ ঘটনার কথা পরস্পর জানতে পারি। 

ঘটনাস্থলের পার্শ্ববর্তি বাসার বাসিন্দা ঝর্না বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না, পরে এসে শুনেছি। বড় ভাই মোঃ রাহুল আমীন জানান, ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে ইতি তার সঙ্গে হওয়া ঘটনার সবকিছু খুলে বলে। এই বক্তব্যের ভিডিও মোঃ রুহুল আমীন নামে আমার এক আত্মীয় ধারণ করে রেখেছেন। 

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আকাশ হোসেন প্রান্তরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৯(ক) ধারার বিধানমতে মামলা রজু করা হয়েছে। তাকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্ঠা চলছে।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে জাল দলিল বানিয়ে জমি দখলের পাঁয়তারা

লতিবুর রহমান খান

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859