ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু । ফাইল ছবি
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আর নেই। সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু একজন সফল রাজনীতিবিদ, সমাজসেবক এবং ব্যবসায়ী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যথাক্রমে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে কেন্দুয়াসহ পুরো নেত্রকোণায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: নেত্রকোনায় চাঞ্চল্যকর পান্নাকে গণধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যুদন্ড
রাখাল বিশ্বাস