মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নেত্রকোনায় চাঞ্চল্যকর পান্নাকে গণধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১৮:২২, ২৮ জুলাই ২০২৫

নেত্রকোনায় চাঞ্চল্যকর পান্নাকে গণধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যু

নেত্রকোনায় চাঞ্চল্যকর পান্নাকে গণধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যুদন্ড

নেত্রকোনায় চাঞ্চল্যকর কিশোরী পান্নাকে গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলার রায়ে তিন যুবকের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সাথে তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও একলক্ষ টাকা অর্থ দন্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। 

নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ডক্টর এ কে এম এমদাদুল হক আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক উপ সম্পাদক কৌশিক চন্দ্র সরকার ওরফে অপু (২৩), যুবলীগ কর্মী মামুন আকন্দ (২৬) ও সুলতান মিয়া (৩০)। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, বিগত ২০১৭ সনের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরাকোনা রেলের পাশে থাকা রিক্সা চালক লাল চান মিয়ার ১৪ বছরের কিশোরী পান্নাকে ডেকে নিয়ে পাশের সুলতানের ফিশারির ঘরে গণধর্ষণ করে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও মেয়েকে না পেয়ে মা আল্পনা আক্তার সহ অন্যরা সুলতানের খামারের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে পান্নাকে উদ্ধার করে। এরপর রাতেই ধর্ষণকারীরা ভিকটিমের পরিবারের ঘরে গিয়ে বিষয়টি কাউকে না জানাতে বলে, অন্যথায় তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রাগে ক্ষোভে অপমানে পরদিন ৪ সেপ্টেম্বর সকালে কিশোরী পান্না আত্মহত্যা করে। দুপুরে পরিবারের লোকজন পাশের আরেকটি পরিত্যক্ত খালি ঘর থেকে পান্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় পান্নার মা আল্পনা আক্তার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করলেও আসামীরা তৎকালীন সময়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে এটিকে নিছক আত্মহত্যা বলে চালিয়ে দেয় এবং দ্রুত দাফন করতে বাধ্য হয় পরিবারটি। কিন্তু ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়। পরে আদালতে আবেদন করে আদালতের নির্দেশের মাধ্যমে ১০ সেপ্টেম্বর কবর থেকে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর পুনরায় লাশ দাফন করা হয়।

পুলিশ ১২ সেপ্টেম্বর আসামি কৌশিক ও মামুনকে আটক করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দীঃ অনুযায়ী মামলাটি পুনরায় ফাইল হয়। এরপর তিন নম্বর আসামী খামার মালিক সুলতান মিয়াকেও আটক করে পুলিশ। এদিকে আসামিদের পরিবার ও তাদের আত্মীয় স্বজনের হুমকি ধামকির কারনে কিশোরী পান্নার পরিবার বাড়িঘর ছাড়া অন্যত্র পালিয়ে থাকে। 

এদিকে এ ঘটনা ধামাচাপা দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার  (আরএমও) ও সদর থানার ওসির প্রত্যাহারের দাবীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মিছিল মিটিং ও মানববন্ধন করে প্রতিবাদ জানায়। পুলিশ ১৮ সনের ৫ এপ্রিল তিনজনের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণান্তে আসামীদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক উক্ত রায় দেয়। রায় ঘোষণাকালে তিন জন আসামিই উপস্থিত ছিলেন। 

চাঞ্চল্যকর এই ঘটনায় আসামিদের উপযুক্ত সাজা প্রদান করায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ও পান্নার মা সন্তোষ প্রকাশ করেছেন। 

আরো পড়ুন: কেন্দুয়ায় আধ্যাত্মিক গীতিকাব্য পড়শি বাড়ি গ্রন্থের মোড়ক উন্মোচন

এ কে এম আব্দুল্লাহ

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859