রোববার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

পূর্বধলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:০৭, ৬ নভেম্বর ২০২৩

পূর্বধলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

পূর্বধলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পূর্বধলা প্রেসক্লাব, পূর্বধলা রিপোর্টার্স ক্লাব, ও প্রেসক্লাব পূর্বধলা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের উন্নয়ন, বীর মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ, পৌরসভা পুনঃ স্থাপন, যানজট ও জলবদ্ধতা নিরসন, পূ্র্বধলার ঐতিহ্যবাহী রাজধলা বিলের সীমানা নির্ধারণ ও সৌন্দর্য বৃদ্ধি, গণ গ্রন্থাগার পুনঃ স্থাপন, চিকিৎসা ট্রাস্ট গঠন, শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক ও বেপরোয়া গতি রোধ করার বিষয়ে মনিটরিং, শিল্পকলা একাডেমী পুনঃ গঠন, পূ্র্বধলায় শিশু পার্ক নির্মাণ, উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন, ম্যাজিস্ট্রেট কোয়াটার সংস্কার, নিয়মিত বাজার মনিটরিং, মাদক ও চোরাকারবার নিয়ন্ত্রণ, অবৈধভাবে দখলকৃত সরকারি খাসজমি উদ্ধারে অভিযান, পূ্র্বধলা ও হোগলা বাজার খাস কালেকশন সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নবাগত নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি শাহীন, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাব সাধারণত সম্পাদক জায়েজুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পূ্র্বধলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক, পূর্বধলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, প্রেসক্লাব পূর্বধলার সভাপতি এস এম ওয়াদুদ, পূ্র্বধলা প্রেসক্লাবের সদস্য মোঃ এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী জুয়েল, পূ্র্বধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শিমুল শাখাওয়াত, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান প্রমুখ।

নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। গন্ডির মধ্যে না থেকে সার্বজনীন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। বক্তব্যে তিনি সার্বিক কর্মসূচী বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান ৩৫ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি কেন্দুয়া ও নেত্রকোনা সদর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন । পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ফুলবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে চার পরিবারের বসত বাড়ী ভস্মিভূত

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859