শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বকশীগঞ্জে জলাবদ্ধতায় শতাধিক পরিবার পানি বন্দী

প্রকাশিত: ২১:২০, ২৯ আগস্ট ২০২৩

বকশীগঞ্জে জলাবদ্ধতায় শতাধিক পরিবার পানি বন্দী

বকশীগঞ্জে জলাবদ্ধতায় শতাধিক পরিবার পানি বন্দী

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের বাঁধের কারণে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবারের প্রায় সাড়ে ৭০০ মানুষ। এতে করে চরম দুর্ভোগ দেখা দিয়েছে পানি বন্দী পরিবার গুলোর। 

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিনের প্রবল বর্ষণে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ঝুড়ার পাড় গ্রাম প্লাবিত হয়ে যায়। এই গ্রামে পানি বের হওয়ার কোন ব্যবস্থা না থাকায় কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পর্যন্ত পানি হয়েছে। একারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই গ্রামের বেশির ভাগ বাড়ি ঘর ও রান্না ঘরে পানি উঠেছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় মানবেতর জীবনযাপন যাপন করছেন শতাধিক পরিবার। অনেক পরিবারের রান্না ঘরের চুলা পানির নিচে থাকায় হোটেল থেকে রুটি বা শুকনো খাবার খেয়ে দিনানিপাত করছেন পানি বন্দী পরিবার গুলো। এসব পরিবারের গবাদি পশু গুলো রাস্তায় রাখা হয়েছে। 

অনেক পরিবার তাদের শিশু বাচ্চা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।  পানিতে পড়ে যাওয়ার ভয়ে সারাক্ষণ পাহাড়া দিয়ে রাখতে হচ্ছে। অনেকের ঘরে পানি উঠায় আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। 

উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানা যায়, এই গ্রামের প্রভাবশালী হাজী শামসুদ্দিন নন্দ এর ছেলে আমিনুল ইসলাম বাবুলের দুটি পুকুরের বাঁধের কারণে বৃষ্টির পানি বের হতে পারে না। বাঁধ দুটির কারণে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি বন্দী হয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছেন নারী,শিশু, বৃদ্ধা সহ প্রায় সাড়ে ৭০০ মানুষ। স্থানীয় গ্রামবাসী বাঁধ দুটিতে পাইপ লাগিয়ে পানি নিষ্কাশন করতে চাইলে পুকুর মালিক তাতে রাজী হননি। ফলে ৫ দিন ধরে পানি বন্দী হলেও জলাবদ্ধতা কাটেনি। 

স্থানীয় শাহজাহান আখতার জানান, আমরা শিশু বাচ্চা সহ গবাদি পশু নিয়ে বেকায়দায় পড়েছি। জলাবদ্ধতার কারণে চলাচল ও পয়নিষ্কাশন নিয়ে বিপাকে পড়েছি। তাই আমরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন: বকশীগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859