রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সৈনিক হতে হবে: বিজিবি’র মহাপরিচালক

প্রকাশিত: ২২:০৭, ২১ ডিসেম্বর ২০২৩

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সৈনিক হতে হবে: বিজিবি’র মহাপরিচালক

বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিজিবির ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। 

বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বিশেষ দরবারে বাহিনীর সদস্যদের প্রতি এ আহ্বান জানান তিনি। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দিবস উদযাপনের তথ্য জানানো হয়।  

বিজিবি মহাপরিচালক বলেন, “২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বিজিবির প্রতিটি সদস্য সুশৃঙ্খল ও স্মার্ট সৈনিক হিসেবে অনবদ্য ভূমিকা রাখবে এটাই আজকের দিনের প্রত্যাশা।” 

বিজিবি পুর্ণগঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে তহিনি বলেন, বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল, পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে পরিগণিত হয়েছে। এর আগে বিজিবি মহাপরিচালক গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিজিবি দিবসের শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রী বিজিবি মহাপরিচালকসহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। 

বিজিবি দিবসের কর্মসূচির মধ্যে ফজরের নামাজের পর পিলখানাসহ সব ইউনিটের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৬টায় মহাপরিচালকের সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হয়।

পরে বিজিবি মহাপরিচালক মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা পৌনে ১১টার দিকে তিনি পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিশেষ দরবার গ্রহণ করেন এবং দরবার শেষে পদোন্নতি প্রাপ্ত চারজনকে অনারারি সুবেদার মেজর হতে অনারারি সহকারী পরিচালক এবং দুই জনকে অনারারি সহকারী পরিচালক হতে অনারারি উপপরিচালক পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আরও পড়ুন: ভোট করতে দেবে না, বিএনপি এত সাহস কোথায় পায়: শেখ হাসিনা

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859