শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়াকে উপজেলা ঘোষণা করা হোক

খন্দকার এইচ আর হাবিব 

প্রকাশিত: ১০:১৪, ৭ এপ্রিল ২০২৪

খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়াকে উপজেলা ঘোষণা করা হোক

খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়াকে উপজেলা ঘোষণা করা হোক

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা  ১০ টি  ইউনিয়ন ও ১ টি পৌরসভা  নিয়ে গঠিত।  উপজেলার আয়তন ৩৯৫.০১ বর্গ কিলোমিটার।  ১০ নং হরিরামপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের একমাত্র কঠিন শিলা খনি প্রকল্প যা মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বা  মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্প নামে পরিচিত। এই খনিজ শিল্পাঞ্চল থেকে সাত কিলোমিটার পশ্চিমে বড়পুকুরিয়া কয়লা খনি এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ প্রকল্প অবস্হিত। মধ্যপাড়ায় রয়েছে বন বিভাগের ২২ শত একর বনভূমি।  

দিনাজপুর বন বিভাগের রেন্জ কার্য্যালয় ও বিট অফিসারের সদর দপ্তর। রয়েছে প্রশাসনিক ভাবে   মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সেই সঙ্গে  কঠিন শিলার  নিরাপত্তার জন্য আলাদা পুলিশ ক্যাম্প। সোনালী ব্যাংক ও  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।  গ্রামীন জনগোষ্ঠীর জন্য গ্রামিন ব্যাংক আশা  সহ এনজিও পরিচালিত কয়েক টি ব্যাংক।   শিক্ষা বিস্তারে  মধ্যপাড়া মহাবিদ্যালয়  আধুনিক শিক্ষার ক্ষেত্রে  মধ্যপাড়া গ্রানাইট মাইন স্কুল  ও মধ্যশিলা বহু মূখী উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান।  ব্যবসায়িক কাজে  রয়েছে দুটি ফিলিং স্টেশন।  

পার্বতীপুর উপজেলা শহর থেকে মধ্যপাড়ার দুরত্ব ৩৫ কিলোমিটার।   মধ্যপাড়ায় রয়েছে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম বাংলাদেশ রেলওয়ে স্টেশন।  খনিজ শিল্পাঞ্চল থেকে ৫ কিমি দুরেই রয়েছে  দেশের অন্যতম মুখরিত পিকনিক স্পট স্বপ্নপুরী।  মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল টি মুলত ৪ টি উপজেলার সীমান্ত বর্তী এলাকায় অবস্থিত। মধ্যপাড়ার পার্শ্ববর্তী উপজেলা সমুহ হচ্ছে রংপুরের বদরগনজ মিঠাপুকুর দিনাজপুরের নবাবগঞ্জ  ফুলবাড়ি  ও স্বাগতিক পার্বতীপুর। 

এলাকার বৃহৎ জনগোষ্ঠীর  বাসিন্দাদের প্রশাসনিক কাজের সুবিধার জন্য মধ্যপাড়া কে উপজেলা ঘোষণা সময়ের দাবি। বাস্তবতা উপলব্ধি করে মধ্যপাড়া উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যগে বিগত ০৯/১০/২০১১ইং মাননীয় জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন এলাকাবাসী।   মধ্যপাড়া  উপজেলায়  যে সমস্ত ইউনিয়ন কে অন্তর্ভুক্ত করা যেতে পারে সেগুলো হচ্ছে  পার্বতীপুরের ৯ নং হামিদপুর ইউনিয়ন ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন  নবাবগন্জের ৯ নং কুশদহ ইউনিয়ন ১ নং জয়পুর ইউনিয়ন  এবং স্বাগতিক ১০ নং হরিরামপুর ইউনিয়ন।  

মধ্যপাড়া উপজেলা গঠিত হলে এই সমস্ত ইউনিয়নের জনগণের যোগাযোগ ব্যবস্হা ও প্রশাসনিক কাজ কর্ম সহজতর হবে।  এদিকে বিশ্বরোড / হাইওয়ে মহাসড়ক  রংপুর  হতে মধ্যপাড়ার বুক চিড়ে চলে গেছে সৈয়দপুর নীলফামারী এবং মধ্যপাড়া হতে  দিনাজপুর   ও স্হল বন্দর বাংলা হিলি  পর্যন্ত। মধ্যপাড়া উপজেলা বাস্তবায়নে অবকাঠামো  নির্মাণের জন্য  রয়েছে বন বিভাগের বিশাল বাইশ শত একর বনভূমি।  বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৯৬ এ ক্ষমতা শীন সময় মধ্যপাড়ার জনসভায় বলেছিলেন খনিজ সম্পদে সমৃদ্ধ  মধ্যপাড়া আগামীতে  মেগা মাইনিং সিটিতে পরিনত হবে। 

প্রয়াত প্রেসিডেন্ট  জিয়াউর রহমান মধ্যপাড়া সফরে এসে জনতার উদ্দেশ্যে বলেছিলেন  এই মধ্যপাড়া একদিন দ্বিতীয় ঢাকায় পরিনত হবে। সাবেক প্রেসিডেন্ট  হুসাইন মুহাম্মদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মাননীয় মন্ত্রীগন এবং রাষ্ট্রের  উচ্চ পর্যায়ের দায়িত্ব শীল ব্যাক্তিবর্গের পদচারণা হয়েছে মধ্যপাড়ায়। তাই মধ্যপাড়াকে দেশবাসীর কাছে এবং বর্হিঃবিশ্বের নিকট ব্যাপক পরিচিতি লাভ করায় নতুন করে পরিচয়  তুলে ধরার কিছু নেই। 

সমাজ সচেতন মহল মনে করেন "শেখ  হাসিনার মেগা মাইনিং সিটি ; প্রেসিডেন্ট জিয়ার  দ্বিতীয় ঢাকা" অবশ্যই উপজেলায় রুপান্তর হবেই। উপস্হাপিত বিষয়  সমুহ বিবেচনায় নিয়ে প্রশাসনিক সুবিধা বন্চিত ও অবহেলিত  মধ্যপাড়াকে নতুন উপজেলা ঘোষণার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুভ দৃষ্টি আকর্ষধণ করছি। 

আরও পড়ুন: ফুলবাড়ীতে ভূট্টার বাম্পার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে আবাদ

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859