শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর কষ্ট!

প্রকাশিত: ০৬:১৬, ১৪ মে ২০২৪

জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর কষ্ট!

হীরা মিয়া। ছবি: রাখাল বিশ্বাস

নেত্রকোনার কেন্দুয়ার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে প্রতিষ্ঠিত নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ এঁর স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এসএসসি পরিক্ষায় শিক্ষার্থীরা বরাবরই ভাল ফলাফল করে থাকে। এবারও ২০২৪শে ফলাফল আরও ভাল করেছে।

এবছর ৪৯ জন এসএসসি পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে ৪৮ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। যা ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সপ্তম স্থান অর্জন করে এই বিদ্যাপীঠ। যে জন্য আজ সোমবার (১৩ মে) বিদ্যাপীঠের আয়োজনে দুপুর থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গন  চলে আনন্দ উৎসব।

সেখানে অনুষ্ঠানের ফাঁকে খুঁজেছি জিপিএ-৫ না পাওয়া সেই একজন শিক্ষার্থীকে। পরে বিদ্যালয়ের কিছু দূরেই বঙ্গবাজার, সেখানে তার বাবা কলসহাটী গ্রামের সাইকুল ইসলামের চায়ের দোকান। তারই ছেলে হীরা মিয়া অল্পের জন্য জিপিএ-৫ পায়নি। সেই চায়ের দোকানে গিয়ে পেলাম তাকে।

হীরা মিয়া পড়ালেখার পাশাপাশি বাবাকে সাহায্য করতে চায়ের দোকানে বসে দোকানদারি করে। তাকে দোকানেই পেলাম তার বাবা ছিলেন না।

আমরা ক'জন সংবাদকর্মি শান্তনা দিয়ে কথা বলি তার সাথে। জানলাম তাদের সম্পর্কে।
সাইকুল ইসলামের এক ছেলে এক মেয়ে। মেয়ে ৪র্থ শেণীর ছাত্রী আর ছেলে হীরা মিয়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে এবার এসএসসি পরিক্ষা দিয়ে পাস করে। তার ফলাফল ৪.৮৩। হীরা মিয়ার সহপাঠিরা সবাই জিপিএ-৫ পেয়েছে। সে জিপিএ না পাওয়ার বেদনায় অত্যন্ত বিমর্ষ- ভারাক্রান্ত।

মনের কষ্টে সে বিদ্যালয়ের আনন্দ উৎসবে যায়নি। আমরা তার কথা শুনলাম, শান্তনা দিলাম এবং তাকে স্বপ্ন দেখিয়ে বললাম,তুমি তো ফেল করোনি। দারিদ্রের সঙ্গে লড়াই করে জিতেছো,খুব বেশী করে জিতেছো।

তোমার দিকেই তাকিয়ে আছি আমরা এবং দেশ। তুমি ভেঙ্গে পড়ো না, কলেজে ভর্তি হও, নতুন উদ্যমে এগিয়ে যাও- বিজয় তোমার পেছনে দাঁড়িয়ে আছে। তোমার পাশে সবাই আছে আমরাও আছি। শুভ হোক তোমার আগামী দিন।

তার মনের কষ্টের কথা জানান বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান। তিনি বলেন, ছেলেটা খুবই কষ্ট পেয়েছে। আমরা তাকে শান্তনা দিয়েছি এবং অনুষ্ঠানে আনার চেষ্টাও করেছি। গরীব ঘরের সন্তান,খুবই মেধাবী,আগামী দিনে ভাল কিছু করার জন্য আমরা তার পাশে থাকবো।

আরও পড়ুন : নেত্রকোণায় ৬ষ্ট বারের মতো শ্রেষ্ঠ ওসি আবুল কালাম

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859