মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে ভূট্টার বাম্পার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে আবাদ

প্রকাশিত: ১৭:৩৮, ৬ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৪০, ৬ এপ্রিল ২০২৪

ফুলবাড়ীতে ভূট্টার বাম্পার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে আবাদ

ফুলবাড়ীতে ভুট্টার বাম্পার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে আবাদ

আবহাওয়া অনুকূল ও কৃষি প্রযুক্তি ব্যবহারে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে ভুট্টার বাম্পার ফলন

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার ৪ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন কৃষকরা। গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৭৮০ হেক্টর জমিতে। উৎপানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ১২০ মেট্রিকটন ভুট্টা। রবি ও খরিপ দুই মৌসুমেই বছরে দুইবার ভুট্টা আবাদ করে থাকেন কৃষকরা।

উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের জুঝারপুর গ্রামের ভুট্টা চাষি মদন বলেন, এবার তিনি তার সাড়ে ৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ভুট্টা বিক্রি ছাড়াও ভুট্টার গাছ জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও যেসব জমিতে এক সময় বোরো চাষ করা হতো, এখন সেইসব জমিতে কৃষকরা এখন ভুট্টা চাষ করছেন। ধানসহ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ ও শ্রম কম এবং দাম বেশি পাওয়ায় কৃষদের মাঝে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।

উপজেলার আমডুঙ্গি এলাকার ভুট্টা ব্যবসায়ী কলেজ শিক্ষক ইউসুফ আলী বলেন, এ বছর উপজেলায় সর্বত্রই ভুট্টার ফলন ভালো হয়েছে। একই সাথে ভুট্টার দামও বেড়েছে। দেশের বিভিন্ন স্থানের গবাদি পশুর খাদ্য ও মুরগির খাদ্য প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই ভুট্টা কেনার আগ্রহ দেখাননোর জন্য এ বছর আগেভাগেই ভুট্টার দাম বেড়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, লাভজনক হওয়ায় উপজেলার কৃষকরা ভুট্টা চাষের আগ্রহী হয়ে উঠছেন। এ বছর উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৭৮০ হেক্টর জমি। কিন্তু শেষতক কৃষকরা চাষ করেছেন ৪ হাজার ১০ হেক্টর জমিতে।

তিনি আরো বলেন, কৃষকদেরকে ভুট্টা চাষে আগ্রহী করতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ৯৮০ জন কৃষককে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদানের মাধ্যমে ৯৮০ বিঘা জমিতে ভুট্টা চাষ করানো হয়েছে। চলতি মৌসুমে কাবেরী ৫৪, এমকে ৪০, পালোয়ান, সুপার শাইন, কাবেরী ৪৪, সিনজেনটা ৭৭২০ সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করা হয়েছে। 

আরও পড়ুন: ফুলবাড়ীতে দুইটি সেমাই কারখানা ও হালিম কারখানায় অভিযান : অর্থদণ্ড

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859