শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

সেনা ও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

পিবিআই’র অভিযানে গ্রেফতার

প্রকাশিত: ১৮:০২, ৪ ডিসেম্বর ২০২৩

সেনা ও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

সেনা ও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, পিবিআই’র অভিযানে গ্রেফতার

কখনও সেনাবাহিনীর লেফটেনেন্ট কখনও বিমান বাহিনীর সার্জেন্ট পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতরণা করতেন মো. হাবিবুল্লাহ (৪০)। ভুয়া পরিচয়ে গ্রামের সহজ সরল মানুষকে চাকরির প্রলোভন দিয়ে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।

অবশেষে রোববার (৩ ডিসেম্বর) ভোরে নেত্রকোনার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সিলেট বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করেছে। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাবিবুল্লাহ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলারলক্ষিপুর গ্রামের আবদুল হকের ছেলে। নেত্রকোনার পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনূর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনূর কবির জানান, হাবিবুল্লাহ নিজেকে কখনও সেনাবাহিনীর কর্মকর্তা কখনও বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে মানুয়ের সঙ্গে প্রতরণা করতেন। গত  ৩০ জানুয়ারি  বিমানবাহিনীর অফিসার পরিচয় দিয়ে নৌবাহিনীতে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার কথা বলে নেত্রকোনার আটপাড়া পাঁচজনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেন।

পরে বাগেরহাটের সরণখোলা উপজেলার তফালবাড়ী গ্রামের তার প্রথম স্ত্রীর বড় ভাই মহিবুল্লাহ, ছোট ভাই মহিউদ্দিনের মাধ্যমে খুলনায় সোনাডাঙ্গা বাইপাস এলাকায় চৌধুরী আবাসিক হোটেলে ইন্টারভিউয়ের নাটক সাজান। সেখানে নেত্রকোনার আটপাড়ার আরিফ খান, হাবিবুর রহমান, মো. ফরহাদ মিয়া, সৌরভ ও রাকিবের নৌবাহিনীতে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির ভুয়া নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। পরে সেখানেই তাদের ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়।

ভুক্তভোগী হাবিবুর রহমানের বাবা আরাধন বিষয়টি বুঝতে পেরে গত ২৭ জুলাই নেত্রকোনা পিবিআইয়ে লিখিত অভিযোগ করেন। পিবিআই প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আটপাড়া থানায় ২৭ জুলাই হাবিবুল্লাহর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়। পরবর্তীতে একই থানায় ৩১ আগস্ট আরও দু’টি মামলা হয়। এদিকে হাবিবুল্লাহ আত্মগোপন করে।

তিনি আরও জানান, প্রতারক হাবিবুল্লাহকে ধরতে পিবিআইয়ের এসআই ফারুক হোসেনের নেতৃত্বে খুলনা ও সিলেটে অভিযান চালায়। গোপন সংবাদে রোববার ভোরে সিলেট বাসস্ট্যান্ড থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করে। হাবিবুল্লাহর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুলনাসহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন আত্মগোপন করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুল্লাহ ৩০ লক্ষাধিক টাকা গ্রহণের কথা স্বীকার করেছে। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: নেত্রকোনায় ডিবি’র অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859