শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

 পূর্বধলায় স্কুলছাত্র টিটু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ২১:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৪

 পূর্বধলায় স্কুলছাত্র টিটু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 পূর্বধলায় স্কুলছাত্র টিটু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নেত্রকোণার পূর্বধলায় বহুল আলোচিত স্কুল ছাত্র মো. রেজাউল ইসলাম টিটু (১৬) হত্যা মামলার প্রধান পলাতক আসামী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদার (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। 

বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়নের উপ-পরিচালক অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বছরে ১১ ডিসেম্বর সকালে দিকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বুধী পশ্চিমপাড়া এলাকার পলাতক রোমনের নেতৃত্বে কাপাসিয়া রোড ইতে সাত্যাটি বাজারগামী কাঁচা রাস্তায় একই এলাকার মো. হাকিমের জমিতে বিনা অনুমতিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে জমির ক্ষতিসাধণ করে। পরে জমির মালিক মো. হাকিম ও তার স্থানীয় স্কুল পড়ুয়া ভাতিজা রেজাউল ইসলাম ওরফে টিটু (১৬) ঘটনাস্থলে পৌঁছে তাদের জমিতে মাটি কাটার কাজে বাঁধা দিলে তর্ক-বিতর্কসহ হুমকি-ধামকি দিয়ে জোরপূর্বক মাটি কাটার চেষ্টা করে রোমন। 

তর্ক-বিতর্কের এক পর্যায়ে ভিকটিম টিটুকে এলোপাথারিভাবে মাথায় ও বুকে সজোরে কিল-ঘুষি মারিয়ে মাটিতে ফেলে দেয় এবং ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে টিটুকে অজ্ঞান অবস্থায় দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দুপুরে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভিকটিমের মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিমের মা আয়েশা বেগম (৪২) বাদী হয়ে পূর্বধলা থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩। উক্ত ঘটনায় মামলা রুজুর পর পরই র‌্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়া শেষে প্রধান আসামী রোমন তালুকদারকে নেত্রকোণা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: নেত্রকোনায় অবৈধ স’মিলের ছড়াছড়ি: বন বিভাগ ও প্রশাসন নিরব

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859