রোববার ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মাদ্রাসার না আসায় উরু ও নিতম্বে স্টাম্প দিয়ে মারলেন শিক্ষক

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০৭:২৩, ৬ মে ২০২৩

মাদ্রাসার না আসায় উরু ও নিতম্বে স্টাম্প দিয়ে মারলেন শিক্ষক

মাদ্রাসার না আসায় উরু ও নিতম্বে স্টাম্প দিয়ে মারলেন মাদ্রাসা শিক্ষক

দুই দিন মাদ্রাসায় না যাওয়ায় রনি মিয়া (৮) নামের এক শিক্ষার্থীকে ক্রিকেট স্টাম্প দিয়ে উরু ও নিতম্বে প্রহারের অভিযোগ উঠেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ বেলাল হোসেনের (৫০) বিরুদ্ধে।


এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর বাবা আব্দুস সালাম। ঘটনাটি বুধবার (৩ মে) সকাল ৮টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি বাজার সংলগ্ন রাঙ্গামাটি হাফেজিয়া মাদ্রাসায় ঘটে। শিশু শিক্ষার্থী রনি মিয়া উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং সে ওই মাদ্রাসায় নুরানী শাখার শিক্ষার্থী।


অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার (৩ মে) সকালে রনি মিয়া প্রচণ্ড ব্যথায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। এসময় বাড়ির লোকজন কান্নার কারণ জিঙ্গেস করলে সে জানায়, দুইদিন মাদ্রাসায় না যাওয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ বেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তার উরু এবং নিতম্বের বেদম প্রহার করে। এতে উরু এবং নিতম্বে কালশিরা পড়েছে। এ ঘটনায় ওইদিন বিকেল সাড়ে ৪টায় শিক্ষক হাফেজ বেলাল হোসেনের বিরুদ্ধে বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর বাবা আব্দুস সালাম।


এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক হাফেজ বেলাল হোসেন মারপিটের কথা স্বীকার করে বলেন, রনি ঠিকমত মাদ্রাসায় যায় না। এ বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা শাসন করতে বলেছেন। তাই চিকন ছড়ি দিয়ে রনিকে তিনটি আঘাত করেছি। তবে ক্রিকেট ব্যাটের স্টাম্প দিয়ে মারিনি।


রনির বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে মেরেছে ওই শিক্ষক। আমার ছেলের কোনো অপরাধ থাকলে শিক্ষক আমাকে বলতে পারতো। এভাবে মারবে কেন? থানায় অভিযোগ করেছি, মামলাও করবো। আমি ওই শিক্ষকের বিচার চাই। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। 

আরও পড়ুন: ধর্মপাশায় জয় ইউনাইটেড ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ

 

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859