মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ড. এম, এ, ওয়াজেদ মিয়া অটিজম (প্রতিবন্ধী) স্কুলে

বিটকর্মীদের হামলায় পাঁচজন আহত

প্রকাশিত: ২০:৩২, ২৬ মে ২০২৩

বিটকর্মীদের হামলায় পাঁচজন আহত

ড. এম,এ, ওয়াজেদ মিয়া অটিজম (প্রতিবন্ধী) স্কুল

গাজীপুর জেলা জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এর পূর্ব পাশে শিরির চালা এলাকায় মঙ্গলবার সকাল ৮টার সময় ড. এম, এ, ওয়াজেদ মিয়া অটিজম (প্রতিবন্ধী) স্কুলে অতর্কিত হামলার ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বন বিভাগের বিট অফিসার আবুল কালাম শামসুদ্দীনের নেতৃত্বে  বনকর্মীরা এক সাথে অতর্কিত হামলা ও ভাংচুর করে।

ড.এম.এ ওয়াজেদ মিয়া অটিজম প্রতিষ্ঠানের শিক্ষকরা এবিষয়ে জানতে চাইলে এক পর্যায়ে আবুল কালাম শামসুদ্দিনের নেতৃত্বে শিক্ষকদের ওপর এলোপাথাড়ি ভাবে মারপিট শুরু করেন।এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসলে উত্তেজিত হয়ে রাবার বুলেট ছুরে মারেন বলে জানাযায়। 

এই হামলায় আহতরা হলেন, ১,মোঃ রাশেদ মিয়ার ছেলে সোহেল (১৩) ২,মোঃ আতিকুল ইসলামের প্রতিবন্ধী মেয়ে আকলিমা (১৬) ৩.মোঃ ইদ্রিস আলীর ছেলে আতিকুল ইসলাম (৪৮) ৪, মোঃ সিরাজুল ইসলামের ছেলে আতিকুর রহমান (৫০) ৫, প্রধান শিক্ষিকা মোসাঃ সুমি করিম সহ আরও অনেকেই ঘটনাস্থলে রাবার বুলেটের আঘাতে জখমপ্রাপ্ত হয়।

এই বিষয়ে ড. এম. এ ওয়াজেদ মিয়া অটিজম প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ সুমি করিম জানায়, স্বামী মোঃ নাজমুল করিম বিগত দীর্ঘদিন যাবৎ ড.এম.এ ওয়াজেদ মিয়া অটিজম(প্রতিবন্ধী) স্কুলটি নিজ অর্থায়নে ২০১৮ সাল থেকে পরিচালনা করে আসছে। এই স্কুলটি পরিচালনা করতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে আর্থিক সংকটে পরে এবং শত কষ্টে প্রতিবন্ধী বাচ্চাদের সুবিধার্থে  তাহার ক্রয়কৃত জমি ইউঃপি-মির্জাপুর অধীন ৯নং তৌজির অন্তর্গত। ৩নং মৌজা মাহনাভবানীপুর স্থিত। এস,এ ৩৩১নং ও১৮৭নং আর, এস ৯৬৯ও ৯৬৮নং পৈতৃক ভিটার উপরে অনেক কষ্টে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেন তিনি ।

আর্থিক সমস্যা থাকার কারণে প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ ধীরে ধীরে শুরু করেন। প্রতিষ্ঠানটির সকল কাজ একেবারে সম্পূর্ন্ন করতে না পারায় আবারও ২টি টয়লেট এর নির্মাণ কাজ শুরু করলে,ভাওয়াল রেঞ্জ এর সিংড়া- তলী বিট এর কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন গেজেট লিষ্ট ২২২ এর আওতাভুক্ত জায়গা বলে ৫০হাজার টাকা দাবি করেন। নির্মাণ কাজ সম্পন্ন করার স্বার্থে এক পর্যায়ে নিরুপায় হয়ে বিট অফিসার আবুল কালাম শামসুদ্দীনকে ৫০হাজার টাকা দিতে রাজি হলে,নগদ ২০হাজার টাকা বুঝে নেয়। পরবর্তীতে বাকী ৩০ হাজার টাকা ঘুসের দাবি করলে, টাকা না দিতে পারায় ২৪/৫/২০০২৩ ইং তারিখ মঙ্গলবার সকাল  ৮টার দিকে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করে।

সমাজে অবহেলিত পরিবারের বুঝা হিসেবে বিবেচিত প্রতিবন্ধীদের গড়ে তুলেন এই প্রতিবন্ধী বিদ্যালয়টি। শত অভাব অনটন প্রতিকূলতার মাঝেও প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষিকা সুমি করিম।

এই ঘটনার পরক্ষণেই আবুল কালাম শামসুদ্দিন সহকর্মীদের নিয়ে দ্রুত শ্রীপুর হসপাতালে গিয়ে  সার্টিফিকেট সংগ্রহ করে, দ্রুত সময়ে থানায় গিয়ে ভুক্তভোগীদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা বিনীতভাবে প্রশাসনের সহযোগিতা চাই। প্রশাসন যেনো এ বিষয়ে সুদৃষ্টি দেন এবং সুষ্ঠু  তদন্ত করে  ক্ষমতার অপব্যবহারকারী আবুল কালাম শামসুদ্দিন ও তার সহকর্মীদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম আইনগত ব্যবস্থা নেয়।

এ বিষয়ে বিট অফিসার আবুল কালাম শামসুদ্দিনের কাছে ঘুসের দাবীকৃত ৫০ হাজার টাকা ও ২০ হাজার টাকা লেনদেন এবং ৫ হাজার টাকার বিরিয়ানি খাওয়ার ব্যাপারে ভিডিওতে প্রধান শিক্ষিকা সুমি করিমের বক্তব্য এর বিষয়ে জানতে চাইলে "কি হইছে" বলে মুঠো ফোনের লাইন কেটে দেয়। তারপর একাধিকবার ফোন করলেও বিট অফিসার ফোন রিসিভ না করে লাইন কেটে দেন।

আরও পড়ুন: পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859