রোববার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রামগঞ্জে পুকুরে বিষ ঢেলে লক্ষ টাকার মাছ নিধন

প্রকাশিত: ২০:৩১, ২ অক্টোবর ২০২৩

রামগঞ্জে পুকুরে বিষ ঢেলে লক্ষ টাকার মাছ নিধন

রামগঞ্জে পুকুরে বিষ ঢেলে লক্ষ টাকার মাছ নিধন

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে সব মাছ মরে ভেসে উঠেছে। উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৎস্যচাষী মানিক মোল্লার পুকুরে এ ঘটনা ঘটে।

সুত্রে জানা যায়, উপজেলার ভাটরা মোল্লা বাড়ীর মানিক হোসেন তার পাশ^বর্তী বাড়ির হানিফ মেম্বারের ৯০ শতকের একটি পুকুরে তেলাপিয়া মাছের চাষ করেন। রবিবার দিবাগত
রাতের কোনো এক সময় তার পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সোমবার সকালে পুকুর পারে গিয়ে সব মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান মানিক।

ক্ষতিগ্রস্ত মানিক জানান, আমি এই পুকুরে তিন মাস আগে দুই লাখ তেলাপিয়া মাছের পোনা ছেড়েছি। এ সময়ে প্রায় সাড়ে ১২টন খাবার এই মাছগুলোকে খাওয়াইছি। গত রাতে
আমার পুকুরে কে বা কারা বিষ ঢেলে দেওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমি রামগঞ্জ থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছি।

স্থানীয় ইব্রাহিম মিজি বলেন, মানিক মোল্লা কয়েকটি বড় বড় পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। উপজেলায় মৎস্য চাষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এখানে বেশ কয়েক জনের কর্মসংস্থানও হয়েছে। কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে।

এতে পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল বলেন এটি একটি অমানবিক কাজ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ মোস্তফা খালেদ জানান, বিষয়টি জেনেছি কিন্ত এ ব্যপারে আমাদের করনীয় কিছু নেই কারন পানি পরিক্ষা করার যন্ত্র আমাদের কাছে নেই। তাই তাদেরকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, মাছ মরার বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম জানান, মৎস্য অফিসারকে ঘটনাস্থলে যেতে বলেছি।

এ ব্যপারে মামলা হবে এবং তদন্ত করে অপরাধীদের বের করে আইনের আওতায় আনা হবে, কোন ছাড় দেওয়া হবে না।

আরও্র পড়ুন: নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র কাদেরের শান্তি সমাবেশ

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859