শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবক খুন

প্রকাশিত: ১৭:১৮, ২ নভেম্বর ২০২৩

কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবক খুন

কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবক খুন

নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাকিব জাহান সাগর (২৫) নামে এক যুবক খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার গন্ডা ইউনিয়নে মনকান্দা গ্রামে। নিহত সাগর মনকান্দা গ্রামের শান্ত মিয়ার ছেলে। সে মোবাইল ওয়ালেট বিকাশ কোম্পানিতে কর্মরত ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩  অক্টোবর মনকান্দা ফুরকানিয়া মাদ্রাসায় রাতে ইসলামিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। সেই  ওয়াজ মাহফিল চলার সময় এলাকার কয়েকজন উশৃংখল ছেলে মাহফিলে আসা কয়েকজন মহিলাকে ইভটিজিং করার সময় সাগর প্রতিবাদ করে। 

মাহফিল শেষে রাত ১১টার দিকে সাগর বাড়ি ফেরার পথে ঐ উশৃংখল ছেলেরা তাকে উপর্যুপরি আঘাত করে এবং সে মারাত্মক আহত হয়। ঐসময় তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাৎক্ষণিক আহত সাগরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। 

আজ বৃহস্পতিবার(২ নভেম্বর) সকালে আহত সাগর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এব্যাপারে উপজেলার গন্ডা ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য আলী উসমান সাগর মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, মুলত ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাগর প্রথমে আহত হয় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তার এই মৃত্যুর ঘটনার জন্য দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। 

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.এনামুল হক বলেন, এই ইভটিজিংয়ের ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে সাগররের বাবা শান্ত মিয়া বাদী হয়ে গত ২৭ অক্টোবর ৩২৩,৩২৬,৪০৭,৩৭৯ মূল ধারায় থানায় মামলা করেছিলেন। 

আজ বৃহষ্পতিবার মনকান্দা গ্রামের সাগর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আছে। মামলাটি এখম হত্যা মামলা হিসাবে গণ্য করা হবে। এখন পর্যন্ত  আসামিরা পলাতক রয়েছে , তাদেরকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি  জানান।

আরও পড়ুন: ৯৯৯ কল পেলেন অবৈধ বালু উত্তোলনের, পথে পেলেন ভারতীয় চিনি

খুন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859