রোববার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

জমিজমা সংক্রান্ত বিরোধের জের

রামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-২

প্রকাশিত: ১৮:৫৭, ২৪ নভেম্বর ২০২৩

রামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-২

রামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-২

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নূরুল আমিন ও নাজমা বেগম নামের দুইজনকে পিটিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

২৩ নভেম্বর বৃহস্প্রতিবার সাড়ে ১১ টায় উপজেলার ভাটরা ইউনিয়নের খোদ্দরনগর বকশদ পাটওয়ারী বাড়ীর শামছুল হকের ছেলে আবদুর রহিম তাদের উপর এ হামলা চালায়। আহত নূরুল আমিন একই বাড়ীর আবদুল গফুরের ছেলে আর নাজমা নূরুল আমিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটরা ইউনিয়নের খোদ্দরনগর বকশদ পাটওয়ারী বাড়ীর শামছুল হকের ছেলে আবদুর রহিমের সাথে একই বাড়ীর আবদুল গফুরের ছেলে নূরুল আমিনের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে রহিম জমি দাবী করে নূরুল আমিনের গোয়াল ঘরের চার পাশে বেড়া দিতে গেলে নূরুল আমিন বাধা দেয় । 

এতে দুজনের মাঝে বাগবিতন্ডতার সৃষ্টি হয় । একপর্যায়ে রহিম হাতে থাকা দিয়ে নূরুল আমিনকে মারধর শুরু করে চিৎকার শুনে তার স্ত্রী নাজমা বেগম ছুটে আসলে তাকেও বেদড়ক পেটাতে শুরু করে রহিম। এতে নাজমা বেগমের হাত ভেঙ্গে যায়। পরে আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

ভক্তভোগী নূরুল আমিন বলেন, আমার জমিতে জোরপূর্বক বেড়া দিচ্ছে রহিম। এসময় বাধা দিলে রহিম ও তার স্ত্রী কামরুন নাহার আমার উপর হামলা করে । এসময় আমার স্ত্রী নাজমা বেগম এগিয়ে আসলে তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

অভিযুক্ত আবদুর রহিম বলেন, আমার জমিতে আমি বেড়া দিয়েছি। তারা বাধা দিতে এলে তাদের সাথে হাতাহাতি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ শামছুল ইসলাম বুলবুল বলেন, আমরা গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য বারবার চেষ্টা করেছি। কিন্তু রহিম কোন ভাবেই মানছে না।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: জয়পুরহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859