শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কলমাকান্দায় ১৭০ টাকা নিয়ে বসতঘরে হামলা, নারীকে পিঠিয়ে আহত

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ এপ্রিল ২০২৪

কলমাকান্দায় ১৭০ টাকা নিয়ে বসতঘরে হামলা, নারীকে পিঠিয়ে আহত

কলমাকান্দায় ১৭০ টাকা নিয়ে বসতঘরে হামলা, নারীকে পিঠিয়ে আহতকলমাকান্দায় ১৭০ টাকা নিয়ে বসতঘরে হামলা, নারীকে পিঠিয়ে আহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১৭০ টাকাকে কেন্দ্র করে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় তারাবানু (৪২) নামের এক নারীকে পিঠিয়ে আহত করা হয়। তারাবানু উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের মো. রুপচানের স্ত্রী। শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। 

এ নিয়ে রোববার আহত তারাবানুর স্বামী রুপচান বাদী হয়ে রুবেল মিয়া (৩৫), রাসেল মিয়া (৩২), ইদ্রিস মিয়া (৪৫), জাহাঙ্গীর (২৫), সাদ্দাম মিয়া (২৩), আকবর আলীসহ (৩৮) ১২ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, রুপচানের ছেলে উজ্জল মিয়ার নিটক প্রতিবেশী রুবেল মিয়া দোকান বাকী বাবদ ১৭০ টাকা পান। কিন্তু রুবেল মিয়া উজ্জ্বল মিয়ার নিটক ২০০ টাকা দাবী করেন। পরেওই টাকা পরিশোধের সময় তর্কবির্তকের একপর্যায়ে রুবেলসহ তার লোকজন উজ্জ্বল মিয়াকে মারধর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। 

গত শনিবার রাত ৮টার দিকে উজ্জ্বল মিয়ার বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট করে রুবেলসহ তার পক্ষের লোকজন। এর প্রতিবাদ করলে রুপচানের স্ত্রী তারাবানুকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলী বলেন, রুপচানের বাড়িতে রুবেলের লোকজন হামলা করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে আহত তারাবানুকে উদ্ধার করে
হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি খুবই দুঃখজনক।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ বলেন, তারাবানু’র শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে জানতে রুবেল মিয়া মুঠোফোন কল করলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার মামা আকবর আলী বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, মো. রুপচান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঈদ ও নববর্ষে  পদ্মা সেতুতে ২১ কোটি ৪৭ লাখ টাকা টোল আদায়

শেখ শামীম 

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859