শুক্রবার ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নেত্রকোনা হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত: ১০:৫৬, ৯ ডিসেম্বর ২০২৩

নেত্রকোনা হানাদার মুক্ত দিবস আজ

নেত্রকোনা হানাদার মুক্ত দিবস আজ

আজ ৯ ডিসেম্বর-নেত্রকোনা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন সকালে শত্রুমুক্ত হয় নেত্রকোনা। হাজারও মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত হয় নেত্রকোনা মহকুমা শহর, উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।

মুক্তিযুদ্ধকালীন নয় মাসই নেত্রকোনা শহর ছিল পাক বাহিনীর ঘাঁটি। দালাল-রাজাকারদের সহযোগিতায় শক্ত অবস্থান গড়ে তুলেছিল পাক হানাদাররা। 

প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। দিবসটি পালনের মধ্যদিয়ে মানবতাবিরোধী অপরাধীদের রায় কার্যকর ও মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বধ্যভূমিগুলোকে চিহ্নিত করে স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

আজকের এই দিনে নেত্রকোনা শহরকে হানাদার মুক্ত করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলে। বীর মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী পিছু হটে। শহর ছেড়ে পালিয়ে যাবার পথে মোক্তারপাড়া ব্রীজ সংলগ্ন কৃষি ফার্মের কোণায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদারদের মরণপণ লড়াই হয়। এই লড়াইয়ে পাক হানাদার বাহিনীর গুলিতে শহিদ হন বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ওরফে সাত্তার, আব্দুল জব্বার ওরফে আবু খাঁ ও আব্দুর রশিদ।

মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ ও নতুন প্রজন্মের সামনে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।  

এ উপলক্ষে কালেক্টরেট প্রাঙ্গণে সকাল ১০টায় প্রজন্ম শপথ ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় স্থানীয় পাবলিক হলে আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড।

আরও পড়ুন: পূর্বধলা হানাদার মুক্ত দিবস আজ

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859