মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

খ্রিষ্টধর্মের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২২:৩৮, ৭ জুন ২০২৪

খ্রিষ্টধর্মের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

খ্রিষ্টধর্মের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ সারিধরম গাঁওতা এর উদ্যোগে সাঁওতালসহ সকল জনগোষ্ঠীর ধর্ম ও জাতিগত বৈচিত্র্যতা এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে খ্রিষ্টধর্মের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নরেশ হেমব্রম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সারিধরম গাঁওতা এর সভাপতি চুন্নু টুডু, সাংগঠনিক সম্পাদক সুবাস মুর্মু, কোষাধ্যক্ষ সুনিল হাঁসদা, সদস্য নির্মল মার্ডী, রবিন মুর্মু, মনিরাজ হেমব্রম, রাজেন মার্ডী প্রমুখ।
লিখিত বক্তব্যে নরেশ হেমব্রম বলেন, ২০১৯ সালে প্রকাশিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির গেজেটে সাঁওতালসহ ৫০টি জাতিসক্তজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেটে অন্তর্ভুক্ত প্রত্যেকটি জাতিসত্তা নিজস্ব ভাষা, ধর্ম ও সংস্কৃতি তথ্য জাতিগত বৈচিত্র্যতা বিদ্যমান। আমরা সাঁওতাল। আমাদের ধর্মের নাম সারিধরম।

আমাদের সরলতাকে পুঁজি করে খ্রিস্টধর্ম ব্যবসায়ী প্রতারক, ভণ্ডু, ধর্ম প্রচারক, মানবসেবা, উন্নয়ন, কর্মসংস্থান, ভাল চাকরি, বিদেশে ভ্রমণ, নগদ অর্থ, বাড়ী-ঘর পাঁকা করাসহ বিভিন্ন প্রলোভন দিয়ে আমাদের সাথে সু-সম্পক তৈরি করে। পরে আমাদের জমিতে কৌশলে বিভিন্ন খ্রিষ্টধর্মের উপসানালয় তথ্য গীর্জাঘর বানায় এবং সেখানে খ্রিষ্টধর্ম পালনে বাধ্য করে। তারা আমাদেরকে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানোর প্রলোভন দেখায়। এভাবে অনেককে নিজেদের ফাঁদে ফেলেন তারা।

আমাদের নিকট তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেও আজো আমরা কিছু পাইনি। আমরা ৫৪ বছরে যা হারালাম তা আর কি ফিরে পাব? নিজের কাছে নিজের অনেক প্রশ্ন। আমরা জাতিগতভাবে পিছিয়ে, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, সাঁওতাল পরিচয় থেকে বঞ্চিত।

আমাদের জমি-জমা, ঘর-বাড়ী, চাকরি, ব্যবসা, বাণিজ্য সবকিছু থেকে অবহেলিত ও বঞ্চিত। আমরা আজ আহ্বান জানাই দেশের সকল সাঁওতাল যারা প্রলোভনে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিলেন, তারা নিজ সারিধরমে ফিরে আসতে। মহান ৭১’র স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় ভূমিকা রেখেছি। ইতোপূর্বে ধর্মব্যবসায়ী প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি সরকারকে জানানো হলেও আজো কোনোপ্রকার ব্যবস্থাগ্রহণ করা হয়নি।

তিনি বলেন, গত ২৪ মে পত্রপত্রিকায় লক্ষ্য করা যায় যে, ১৪ দলের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ মুখে বলেছেন, ‘বাংলাদেশের অংশ নিয়ে খ্রিষ্টান দেশ করার চক্রান্ত চলছে। কিছু সাদা চামড়ার মানুষ আমাদের দেশকে খ্রিষ্টান দেশ বানাতে চায়।’ তারা কৌশলে বাংলাদেশের একটি অংশকে নিয়ন্ত্রণ করে দেশকে খন্ডিত করতে চায়। আমরা সাঁওতাল সমাজ খ্রিস্টধর্মের এ হীন কূটকৌশলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। খ্রিস্টান ধর্মব্যবসায়ীদের কারণে সাঁওতাল সমাজের বিশৃংখলার সৃষ্টি হয়েছে। তাদের কারণে আমাদের নিজস্ব বর্ণমালায় প্রাথমিক শিক্ষা স্থগিত রয়েছে।

সাঁওতালদের নিজ বর্ণমালা থাকার সত্ত্বেও খ্রিস্টান ধর্ম ব্যবসায়ীরা আমাদের উপরে রোমান বর্ণমালা চাপিয়ে দিতে চায়। এভাবে আমাদের দেশের প্রান্তিক জনগোষ্টিকে লক্ষ্য করে তারা দেশের মোট জনসংখ্যার একটি অংশকে খ্রিষ্টান ধর্মের অনুসারি করেছে। এখন তারা আমাদের দেশকে খ্রিষ্টান রাষ্ট্র বানাতে চায় যা- মাননীয় প্রধানমন্ত্রী নিজ মুখে বললেন। কাজেই খ্রিস্টধর্ম প্রচারকদের আর সুযোগ দেওয়ার সময় নেই। আমাদের নিজ ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, আমাদের সমাজে যারা খ্রীষ্টধর্ম বিশ্বাস করে গ্রহণ করেছে, তারা জাতিতে খ্রিস্টান, তারা পুনরায় সাঁওতাল হিসাবে দাবি করলে, তা জাতির সঙ্গে বেইমানি ও অন্যায় হবে এবং এরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সমাজের শান্তি, শৃঙ্খলা ভঙ্গ করার কৌশল খোঁজে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তারা জাতির সঙ্গে বড় রকম ষড়যন্ত্র করবে।

খ্রিষ্টানরা জাতিগত কারণেই সাঁওতালদের সংস্কৃতি (বাহা, সহরায় ইত্যাদি) উৎসব এবং ধর্মীয় রীতিনীতি পালন করে না বরং সাঁওতালদের সংস্কৃতি ধ্বংস করার প্রচেষ্টা সর্বদা চালিয়ে যাচ্ছে। এমনকি তারা সাঁওতালদের ধর্ম ও দেব-দেবীকে অবমাননা করে। সাঁওতালদের ধর্মীয় প্রতিষ্ঠান মাঞ্জহিথানে ক্রুশবিদ্ধ করে অবমাননা করেছে।

সাওঁতাল জনগোষ্ঠিকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন কতটুকু সম্ভব? আমরাও এ দেশের নাগরিক, আমরা মনে প্রাণে চাই বাংলাদেশ একটি উন্নত দেশ হবে এবং পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। সেদিন যেন সকলের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে, নাগরিক হিসাবে আমাদের এটুকু দাবি।

আরও পড়ুন: ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859