শনিবার ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বর্ষাকাল আইলেই আমরা আশ্রয়নের ঘর ছাইড়্যা স্কুল ঘরে আশ্রয় লই

প্রকাশিত: ২১:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩

বর্ষাকাল আইলেই আমরা আশ্রয়নের ঘর ছাইড়্যা স্কুল ঘরে আশ্রয় লই

বর্ষাকাল আইলেই আমরা আশ্রয়নের ঘর ছাইড়্যা স্কুল ঘরে আশ্রয় লই

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৪নং মোজাফরপুর ইউনিয়নের অর্ন্তগত বড়তলা আশ্রয়ন প্রকল্প-১ও ২। বড়তলা গ্রামের সামনে মহুরিয়া গ্রামের পাশে জালিয়ার হাওরের পশ্চিম তীরে রাজি নদীর কোল গেষে গড়ে উঠেছে এই আশ্রয়ন প্রকল্প। ভুমি ও গৃহহীন ভাসমান মানুষের আশ্রয় করে দিতে আগাশিয়া বিল মাটি দিয়ে ভরাট করে নির্মিত হয় বড়তলা আশ্রয়ন প্রকল্প-১ ও ২।

৮০-৯০ টি পরিবারের জন্য ঐ প্রকল্পে নির্মাণ করা হয়  আধা-পাকা টিন সেট ঘর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের অধীনে এই
প্রকল্পের কাজ বাস্তাবায়ন করা হয়ে। নানা প্রকার সুবিধা ও অসুবিধার মধ্যে বর্তমানে এই প্রকল্পে ৪০-৪৫ টি পরিবার বসবাস করছেন। বসবাস কারি পরিবারের সদস্যরা বলছেন নানান সুখ-দুঃখের কথা। শেখ মো: সোনা মিয়া বলেন, প্রধানমন্ত্রী আমরার তাহনের জন্য সুন্দর ঘর বানাইয়া দিছেন। কিন্তু বর্ষাকাল আইলেই আমরা আশ্রয়নের ঘর ছাইড়া বড়তলা ও মহুরিয়া প্রাইমারি স্কুল ঘরে গিয়া আশ্রই লই।

তিনি বলেন আমরার ঘরের ভিট একহাত পানির নিচে তল অইয়া যায়। ঐ প্রকল্পে বসবাসকারী মো: লিটন মিয়া, মো: রাজু মিয়া, আনোয়ার হোসেন বলেন, বর্ষাকালের কথা মনে অইলে আমরার মাঝে আতংক দেহা দেয়। আমরার সাজানো ঘর- সংসারের খাট, চৌকি, ডেকডেক্সি, পাডি-বালিশ ও গরু-ছাগল লইয়া নৌকা দিয়া বড়তলা ও মহুরিয়া স্কুল ঘরে গিয়া আশ্রয় লই। ঘরগুলি বানানোর সময় আর দুইহাত উচা কইরে ভিট বানাইলে আমরার কপালে এত দুঃখ অইতো না।

তারা বলেন আশ্রয়ন ঘরে আশ্রয় লইয়াও বারো মাস থাকতে পারিনা। আমরা প্রধান মন্ত্রীর শেখ হাসিনার কাছে অনুরোধ করি আমরার আশ্রয়নের ঘর গুলি ভাঙ্গিয়া উচা কইরা বানাইয়া দেওয়ার জন্য। যাতে বর্ষাকালে আমরার আশ্রয়নের ঘরের ভিটে পানি না উডে। ঐ প্রকল্পে বসবাসকারী মো: গিয়াসউদ্দিন, মো: পানজু মিয়া ও মানিক মিয়া বলেন, আমরার হগলের সমস্যা একটাই বর্ষাকালে ঘরের ভিট দেড়-দুই আত পানির নিচে থাহে। আমরা ঘর ছাইরে অন্য যায়গাই যায়। তিন- চার মাস পর আশ্বিন- কার্তিক মাসে আবার আইয়া ঘর-দরজা পরিষ্কার কইরা নতুন ভাবে সংসার সাজাই। আশ্রয়ন প্রকল্পের বসবাসকারীর সবাই বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দয়ালু।

তিনি সারাদেশেই অসহায় গরিব মানুষের জন্য সুন্দর-সুন্দর ঘর বানাইয়া দিছেন। কিন্তু আমরার কপালের এই দুঃখ দূর করার জন্য অনুরোধ করতাছি। যাতে আমরার ঘর গুলি ভাঙ্গিয়া উচা কইরে বানাইয়া দেওনের অডার দেন। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা আশ্রয়ন প্রকল্পের মধ্যে একটি মসজিদ, একটি প্রাইমারি স্কুল ঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানান।

আশ্রয়ন প্রকল্প পসঙ্গে মোজাফরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভুঞা বলেন, এই প্রকল্পের কাজটি আমার পূর্ববর্তী চেয়ারম্যান মো: জাহাঙ্গীর চৌধুরীর আমলে হয়েছে। প্রকল্পের নির্মাণ কাজের পরিকল্পনায় সঠিক না থাকায় আশ্রয়ন প্রকল্পের ঘরের ভিট পানির নিচে তলিয়ে যায়। এগুলো উচু করা খুবই জরুরি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আজিজুর রহমান বলেন, ঐ প্রকল্পের মাঝেই আমরা আরো ছয়টি নতুন ঘর তৈরি করেছি। এই ঘরগুলোর ভিট আগের ঘরগুলোর চেয়ে কিছুটা উচু করেছি। তবে আগের ঘর গুলির ভিট সংস্কারের মাধ্যমেই উচু করতে হবে। মোজাফরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গির চৌধুরী বলেন, সে সময়ে সেনাবাহিনীর তথ্যাবায়নে প্রকল্পের সমুদ্বয়ের কাজ সম্পন্ন  হয়েছে। কতটুকু উচু করার দরকার ছিল তা তো তারাই চিন্তা করেছেন। এই মাপ সম্পর্কে তো আমাদের কোন ধারণা নাই।

কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের ভাষ্য, এই প্রকল্পের কাজ তখন কীভাবে করা হয়েছে তাতো আমি জানিনা । তবে প্রকল্পে বসবাসকারীদের কথা শুনেছি। বর্ষাকাল এলেই ঘরের ভিট পানির নিচে তলিয়ে যায়। এই ঘরের ভিট উচু করতে নতুন করে একটি প্রকল্পের পরিকল্পনা তৈরি করে প্রয়োজনীয় বরাদ্য পেলেই সংস্কার করা সম্ভব হবে।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবাখাতে প্রয়োজন সফটওয়্যার ও অবকাঠামোর উন্নয়ন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859