শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের অবহেলায়, দিশেহারা কৃষক

প্রকাশিত: ২১:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের অবহেলায়, দিশেহারা কৃষক

মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের অবহেলায়, দিশেহারা কৃষক

সুনামগঞ্জের মধ্যনগরে পাউবোর আওতায় আসেনি বোরো ফসল আবাদকৃত একটি হাওর। গুরমা উপ-প্রকল্প  ফসল রক্ষা বাঁধের আওতায় ঝিনাইরিয়া নাথনগর হাওরে ভাসমান জেলেদের রোপন করা ত্রিশ একর আবাদি জমির বোরো ধান বৌলাই নদীর আগাম বন্যায় তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। এতে দিশেহারা হয়েছে প্রায় পঞ্চাশটির অধিক কৃষক পরিবার। খাদ্য সংকটে পড়তে পারে পঞ্চাশটির অধিক পরিবার সহ অসংখ্য গবাদি পশু।

উপজেলার চমরদানী ইউনিয়নের মোকসেদপুর মৌজায় জেলেদের পূর্বপুরুষরা বসবাস করে আসছে বৌলাই নদীর তীরে অবস্থিত মোকসেদপুর গ্রামে। প্রায় তিন দশক আগে হাওরের আফাল ঢেউ আর  ডাকাত দলের ভয়ে বিলীন হয়েছে মোকসেদপুর নামীয় গ্রামটি। তবে গ্রামটি হারিয়ে গেলেও মোকসেদপুর নামক কান্দাটিতে ছন বা বনের ছাউনি দিয়ে অসংখ্য অস্থায়ী ঘর নির্মাণ করে ছয় মাসের জন্য বসবাস করে পরিবার পরিজন নিয়ে ও বংশের বর্তমান প্রজন্ম।  উত্তরশুরিরা তীরবর্তী বৌলাই নদীতে মাছ ধরে ও ঝিনারিয়া হাওরে বোরো ধান আবাদের মাধ্যমে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রায় তিন যুগ ধরে মধ্যনগর উপজেলার  নিয়ামতপুর বাঁকাতলার অসংখ্য লোক বোরো মৌসুমে বর্তমানে অস্থায়ীভাবে জেলেরা কৃষি আবাদ করেন ঝিনাইরিয়া নাথনগর  নামক হাওরটিতে।

বিগত বছরে গুরমার উপ-প্রকল্পের ৫টি পিআইসির আওতায় সুরক্ষিত ছিল হাওরটি। বর্তমানে ঝিনারিয়া নাথনগরে  আবাদকৃত কৃষকদের দাবী সবটুকু বাঁধ সংস্কারের আওতায় না আসলেও বিগত বছরের ১৯নং প্রকল্পের অনুকূলে ক্লোজার সহ  ৬০০মিটার বাঁধ সংস্কার  কাজের অনুকূলে  বরাদ্দ ছিল ২৩লক্ষ টাকার উপরে। যার পিআইসি ছিলেন কাহালা গ্রামের কৃষক প্রণয় তালুকদার।

এ নিয়ে ২৯জানুয়ারী রোপিত বোরো ফসল সুরক্ষায় বাঁধ নির্মাণের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেন বিপ্লব ভৌমিক। অসহায় কৃষকদের দাবী এই মুহূর্তে বৌলাই নদীতে জোয়ারের পানি বইছে আর মাত্র দুই ফুট পানি বাড়লেই যেকোনো সময় প্রবেশ করতে পারে নদীর পানি এবং তলিয়ে যাবে প্রায় পঞ্চাশটির অধিক পরিবারের স্বপ্ন। খাদ্য সংকটে থাকবে প্রায় ২শত গোবাদীপশু।তাই দ্রুত কতৃপক্ষের সুদৃষ্টি চান কৃষকরা।

বোরো মৌসুমে ঘরবাড়ী ফেলে আসা অসংখ্য (জিরাতী) আসা কৃষক কৃষানীদের সাথে কথা বললে তারা জানায় আমরার জীবনের সব আয় দিয়ে জমি করছি পুর্বপুরুষের আমল থেকেই।কিন্তু কয়েক দিনের ভিতরেই গাছ থাইক্কা ধান বাইরইবো। প্রতি বছরেই বাঁধ নির্মাণ হয় কিন্তু এবছর হয় নি।তাই কয়েক দিনের ভিতরেই জাঙ্গলে মাটি না দিলে বৌলাই নদীর ঢলের পানি ঝিনাইরার ভাঙ্গা দিয়ে হাওরে ডুকব। ডুইবা যাইবো  আমরার রোয়া জমি।উবাস থাকন লাগবো পুলাপান লইয়া। আমরার দাবী একটাই সরকারে কাছে অন্তত পক্ষে জিনারিযা নাথ নগরের জাঙ্গলটায় মাটি দিয়া বান্দিয়া দেন।তাইলেই আমরা পরিবার নিয়ে বাঁচমু।ধানের খেয়ার খাইয়া আমরার গরুও বাছুর বাঁচবো।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের সাথে কথা বললে তিনি জানান,বিষয়টি অতি জনগুরুত্বপূর্ণ এর সাথে জড়িয়ে রয়েছে তাদের অনেক স্বপ্ন।  আমাদের কাছেও এসেছিল আমি বর্তমান স্থানীয় সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার এর সাথে কথা বলবো এবং সরকারিভাবে কোন সাহায্য না আসলেও দ্রুতই যেন তার নিজস্ব ফান্ড থেকে কাজটি সম্পন্ন করা সেক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করব।

মধ্যনগর উপজেলা নির্বাহী অতীষ দর্শী চাকমা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালেব ও নির্বাহী প্রকৌশলীর নুর আলম ন তাদের সাথে কথা বলে জানান যায়-এটি নিয়ে কৃষকদের বারবার দাবী উঠায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি।আমলে না আসায় আজ আবারো সরেজমিনে পরিদর্শন করবো।

আরও পড়ুন: ফুলের রাজ্যে অশ্লীলতা,সমালোচনার ঝড়

সুরঞ্জন তালুকদার

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859