শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় সাকিব হত্যার জের: চার বসত বাড়িতে হমলা ভাংচুর-লুটপাট

প্রকাশিত: ১৯:৪২, ২৫ নভেম্বর ২০২৩

আপডেট: ১৯:৫৪, ২৫ নভেম্বর ২০২৩

কেন্দুয়ায় সাকিব হত্যার জের: চার বসত বাড়িতে হমলা ভাংচুর-লুটপাট

সাকিব হত্যার জের: আসামী আজিজুলসহ চার বসত বাড়িতে হমলা ভাংচুর লুটপাট

সাকিব হত্যার জের ধরে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা (বিলপাড়া) গ্রামের সাকিব হত্যা মামলার এজহার ভুক্ত আসামী আজিজুল সহ, জাহের উদ্দিন, মুসলেম ও সবুজ মিয়ার বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মনকান্দা পূর্ব পাড়া গ্রামের উসেন মিয়ার ছেলে সবুজ ও নূরু মিয়ার ছেলে জাহাঙ্গীরের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সংগবদ্ধ দল লাঠিসোটা ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে এ হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটায় বলে অভিযোগ ওঠেছে।

জানা যায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় গত ২ নভেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মনকান্দা গ্রামের শান্তু মিয়ার ছেলে সাকিব। ২৩ অক্টোবর রাতে মনকান্দা গ্রামে বসেছিল একটি ধর্মসভা। ওই সভায় মনকান্দা গ্রামের লিটন মিয়ার ছেলে আজিজুল সহ পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জর উপজেলার ইটাউলিয়া ও মধুপুর গ্রামের ৭-৮ জন বখাটে যুকব সভায় আগত নারীদেরকে বিভিন্ন ভাবে উত্তক্ত করে আসছিল। এর প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন সাকিব মিয়া।

মনকান্দা গ্রামের মুছলেমের স্ত্রী রেহানা বেগম সহ প্রতক্ষ দূশিরা জানান হাসপাতালে সাকিবের মৃত্যুর খবর পেয়েই মনকান্দা পূর্বপাড়া গ্রাগের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে দল বেঁধে ২ নভেম্বর আমাদের বাড়িতে হামলা করে। ওই দিন গোয়াল ঘর থেকে আমাদের তিনটি গরু ও বসতঘর থেকে অন্যান্য আসবাপত্র লুট করে। ৪ নভেম্বর আবার ওই পূর্বপাড়ার লোকজন এসে সবুজ মিয়ার ঘরে হামলা ভাংচুর করে এবং দুটি গরু সহ ঘরের আসবাপত্র লুট করে নিয়ে যায়। মুসলেমের স্ত্রী রেহানা বেগম ও প্রত্যক্ষ দর্শিরা জানান শনিবার সকালে আজিজুল ও জাহের উদ্দিনের বাড়ি ভাংচুর ও লুটপাট করা হবে এ খবর শুনে ৯৯৯ ফোন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে সকালে পুলিশ আসে। 

পুলিশ চলে যাওয়ার পর সকালে সাড়ে ১০টার দিকে জুয়েল, সুহেল, হৃদয়, খেলন, ইমন, কাঞ্চন, লিটন, সাত্তার, সাইফুল, সুমন, নাইম সহ ৩০-৩৫ জনের একটি সংগবদ্ধ দল ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে আজিজুলের বসতঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে। এসময় আমি সহ প্রতিবেশি বাড়ির নারীরা বাঁধা দিলে তাদেরকেও অস্ত্রের ভয় দেখানো হয়।

প্রতক্ষ দর্শিরা জানান আজিজুলের ঘর ভাংচুরের পর ঘর থেকে তিনটি সুকেস, খাট, ডাইনিং টেবিল, ডেসিং টেবিল, ওয়াল টিভি, ফ্রীজ, ধান-চাল সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তারা জাহের উদ্দিনের বসত ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সেই ঘর থেকেও মূলবান নিয়ে লুট করে নিয়ে যায়। তারা মামলার বাদী শান্তু মিয়ার প্রতিবেশি ও আত্মীয়স্বজন বলে জানা যায়।

এ ব্যাপারে মামলার বাদী শান্তু মিয়ার বাড়িতে গিয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি পুত্র হত্যার শোকে কাতর। সাকিব আমার একমাত্র ছেলে। তাঁকে হত্যা করার পর আমার ভিটে বাড়িতে বাতি দেওয়ার আর কেউ রইল না। আমার লোকজন আসামী পক্ষের লোকদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করেছে এ বিষয়ে আমি কিছুই জানিনা।

আমি নিরিহ মানুষ আমি আমার ছেলে হত্যার বিচারের দাবিতে মামলা করেছি। মামলার তদন্ত শেষে আদাল যে রায় দেবেন আমি তা মাথা পেতে নেব। মনকান্দা গ্রামের অনেকেই চারটি বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনার জন্য ৫ নং গন্ডা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আলী উসমানের হাত আছে বলে অভিযোগ তুলেছেন। 

এ ব্যাপারে ইউপি মেম্বার আজিজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ শনিবার সহ তিন দিন হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব প্রতিরোধ করার জন্য গ্রামের মুরুব্বিদের নিয়ে একটি কমিটিও করেছিলাম। কিন্তু মনকান্দা পূর্বপাড়া গ্রামের লোকজন আমাদের নিষেধ অমান্য করে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। আমি পুলিশকে ঘটনাটি ফোনে জানিয়েছি।

এ হামলা ভাংচুরের ঘটনায় নিন্দা সহ দূষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। কেন্দুয়া থানা পুলিশের উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রোখন উদ্দিনকে গিয়ে ঘটনা স্থলে পাওয়া যায়। এসময় তার কাছে ভাংচুর ও লুটপাটের বিষয় জানতে চাইলে তিনি বলেন খবর পেয়ে আমরা সকালে এসেছিলাম। আমার চলে যাওয়ার পর পরই এসব বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করেছে ওই গ্রামের পূর্ব পাড়ার লোকজন। 

লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ৫নং গন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ বলেন একটি হত্যা ঘটনার পর মামলা হয়েছে। কোন আসামী গ্রেফতার হয়নি। এখন আসামী আজিজুল ও তার প্রতিবেশিদের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও গরুবাচুর, আসবাপত্র লুটপাটের ঘটনা খুবই ন্যাক্কার
জনক। আমি ইউপি চেয়ারম্যান হিসাবে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

আরও পড়ুন: সিলেটে অসহায় এক মাকে ফাঁসালেন আইনজীবী

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859