শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

তালিকায় আসেনি অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের নাম

উফশী প্রনোদনার বীজধান ও সার প্রকাশ্যে বিক্রি করছেন নামধারী কৃষকরা

প্রকাশিত: ২০:২২, ২৯ নভেম্বর ২০২৩

উফশী প্রনোদনার বীজধান ও সার প্রকাশ্যে বিক্রি করছেন নামধারী কৃষকরা

উফশী প্রনোদনার বীজধান ও সার প্রকাশ্যে বিক্রি করছেন নামধারী কৃষকরা

কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা উফশী প্রনোদনার বীজ ও সার প্রকাশ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। তালিকাভুক্ত অধিকাংশ নামধারী কৃষকগণ তাদের নামে বরাদ্ধকৃত বীজ ও সার অবাধে ডিলারদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে সরকারের উদ্দেশ্য অপরদিকে তালিকা থেকে বাদ পরেছেন অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৫ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধান উফশী প্রনোদনা বিতরণ করা হচ্ছে ৩-৪ দিন ধরে। বিতরণ করা প্রনোদনার মধ্যে রয়েছে ৫ কেজি বীজ ধান ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার। এসব বীজ সার কৃষি বিভাগ থেকে সংগ্রহ করে প্রকাশ্যেই প্রতিজন নামধারী কৃষক তাদের নামে বরাদ্ধকৃত সার ও বীজ ৪৭০ থেকে ৪৮০ ও ৪৯০ টাকায় বিক্রি করে দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, এই ৫ কেজি বীজ ধান দিয়েই অন্তত পক্ষে ২৫ মন ধান উৎপাদন করা যেতো যদি তারা চাষ করতেন।

কৃষি মন্ত্রণালয় থেকে প্রায় ২ সপ্তাহ আগে উফশী প্রনোদনা বিতরণের জন্য বরাদ্ধ আসে। এরপর উপজেলা কমিটির মাধ্যমে বিভাজন করে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা তৈরির জন্য পাঠানো হয়। তারা তালিকা তৈরি করে পাঠানোর পর উপজেলা কৃষি বিভাগ থেকে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

অভিযোগ ওঠেছে, স্বজনপ্রীতির কারণে ওই তালিকা থেকে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের নাম বাদ পরেছে। দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহিন মিয়া বলেন, উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের সংখ্যা পাওয়ার পর সকল ইউপি সদস্য ও তিনটি বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও দলীয় নেতাদেরকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা তৈরির জন্য দেওয়া হয়। আমরা সকলে মিলেই ওই তালিকা করে ইউনিয়ন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান ও সদস্য সচিব উপসহকারী কৃষি কর্মকর্তার স্বাক্ষরিত তালিকা উপজেলা কৃষি বিভাগে জমা দেই। সেখান থেকে কৃষকরা বীজ ও সার উত্তোলন করে বিক্রি করে দেন কিনা, তা আমাদের জানা নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার কাছে জানতে চাইলে বুধবার তিনি বলেন, তালিকা তৈরি করেছেন পৌরসভা ও ইউনিয়ন কমিটি। সেই তালিকা মোতাবেক প্রত্যেক কৃষকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, মোবাইল নম্বর ও মাস্টারোলে স্বাক্ষর গ্রহণ করে প্রত্যেককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার বিতরণকালে আমি পরিদর্শনে গিয়ে দেখি ডিলারের কাছে প্রনোদনার বীজ সার বিক্রি করা হচ্ছে। তখন এ ঘটনা দেখতে পেয়ে একজনের বীজ সার জব্দ করেছি। এখন তারা অফিস থেকে ¯িøপ সংগ্রহ করে নিয়ে ডিলারদের কাছে অন্য জায়গায় বিক্রি করছেন কিনা সেটা দেখার মতো সুযোগ আমাদের নেই। তাছাড়া যদি কোন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তালিকা থেকে বাদ পরে থাকেন তাহলে পরবর্তী সময়ে প্রনোদনা আসলে সেই কৃষকের তালিকা অর্ন্তভুক্ত করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার বলেন, প্রতিজন কৃষক আমার কাছে ¯িøপ নিয়ে আসছেন আমি ৪৮০ বা ৪৯০ টাকা দিয়ে ৫ কেজি বীজ ধান ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার কিনে রাখছি। তারা বিক্রি করছেন বলেই আমরা কিনছি এখানে আমাদের দোষ কোথায়?

আরও পড়ুন: মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমী (র:) মাজার জিয়ারত করেন অসীম কুমার উকিল

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859