রোববার ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্রের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

সমরেন্দ্র বিশ্বশর্মা, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ৬ মে ২০২৩

এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্রের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্রের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

কেন্দুয়া উপজেলার গড়াডোবা আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ নেয়া টাকা ফেরত দেয়ার দাবিতে শনিবার দুপুরে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেছে, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।

বিক্ষোভকারীদের দাবী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান ভুঞা প্রবেশপত্র আটকিয়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৮শ করে টাকা আদায় করেন। যারা ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করে তাদেরকে প্রবেশপত্র না দিয়ে হয়রানি করা হয়।

পরীক্ষার্থীরা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে প্রবেশপত্র পায় পরীক্ষার্থীরা। গড়াডোবা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি বোরহান উদ্দিনের ভাষা তার ৩ সন্তান ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করে।

বড় কন্যা মরিয়ম এস.এস.সি পরীক্ষার্থী, মধ্যম ছেলে আশরাফুল ও ছোট ছেলে মাশরাফি ৮ম শ্রেণিতে পড়ছে। তার কোন জমিজমা নেই। বিদ্যালয় থেকে দেয়া হয়না উপবৃত্তিও। এস.এস.সি পরীক্ষার প্রবেশপত্র বাবদ তার কাছ থেকেও ৪শ টাকা আদায় করে নেন প্রধান শিক্ষকের প্রতিনিধি জাকির হোসেন মাষ্টার। এরকম অনেক দাবি নিয়েই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

তারা অনতিবিলম্বে প্রবেশপত্রের বিনিময়ে নেয়া টাকা খুব তারাতাড়ি ফেরত না দিলে আরো বড় ধরনের আন্দোলনের কর্মসূচি হাতে নেবেন। বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান ভুঞার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং প্রধান শিক্ষকের প্রতিনিধি জাকির হোসেন মাষ্টার বলেন, কিছু সংখ্যাক ব্যক্তি প্রতিষ্ঠানটির সুন্দর পরিবেশ নষ্ট করার জন্য বহিরাগতদের ডেকে এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসব মানব বন্ধন ও বিক্ষোভ করছেন।

মানববন্ধন ও বিক্ষোভে আসা ছাত্র-ছাত্রীরা আমাদের প্রতিষ্ঠানের না। আব্দুল আউয়াল আকন্দ নিজেকে স্বঘোষিত সভাপতি দাবি করেন। তার কথামত কাজ না করলে তিনি মিথ্যা অপবাদ দিয়ে প্রধান শিক্ষক সহ সকলকে হয়রানি করে আসছেন। এ ব্যাপারে আব্দুল আউয়ালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা তাদের প্রবেশপত্রের টাকা ফেরত চেয়ে আন্দোলন করছে। এখানে আমার কোন হাত নেই।

আরও পড়ুন: রোহিঙ্গা সশস্ত্র বাহিনী প্রধান ছলেসহ ৬জন গ্রেপ্তার

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859