শনিবার ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

উপ-পরিচালককে আল্টিমেটাম,প্রধান শিক্ষক শোকজ

প্রকাশিত: ১৫:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৩

উপ-পরিচালককে আল্টিমেটাম,প্রধান শিক্ষক শোকজ

উপ-পরিচালককে আল্টিমেটাম,প্রধান শিক্ষক শোকজ

লিখিত আবেদনের বক্তব্য অমার্জিত ও আল্টিমেটাম স্বরুপ হওয়ায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজকে শোকজ করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. সানাউল্লাহ ওই শিক্ষককে শোকজ করেন। রোববার শোকজের বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি বলেন, কিছুদিন আগে বিভাগীয় উপ-পরিচালকের কাছে প্রধান শিক্ষক সাজ্জাদুল হক সবুজ লিখিত আবেদন করেন।

এতে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে মামলার অনুমতি চান তিনি। আবেদনের ভাষা অমার্জিত ও আল্টিমেটাম স্বরুপ হওয়ায় প্রধান শিক্ষককে শোকজ করেন উপ-পরিচালক। শোকজটি মেইলে আমাদের কাছে এসেছে। সেটি প্রিন্ট করে প্রধান শিক্ষককে দিতে চাইলে তিনি নিতে আগ্রহী হননি।

পরে ওই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের কাছে গত সপ্তাহে শোকজটি দিয়ে দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষক জানান, প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজ ঠিক মত বিদ্যালয়ে যান না। সারাদিন অন্যর বিরুদ্ধে অভিযোগ করা নিয়ে ব্যস্ত থাকেন।

সম্প্রতি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০ জন প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার অনুমতি চেয়ে বিভাগীয় উপ-পরিচালকের কাছে আবেদন করেন। এতে অনমুতি দিতে নির্দিষ্ট সময়সীমা বেধে দেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মতি বা এ বিষয়ে সারা না দিলে ্#৩৯;অনুমতি দেওয়া হয়ে গেছে বলে ধরে নেওয়া হব্#ে৩৯; তিনি ওই আবেদনে উল্লেখ করেন। আর এতেই ক্ষিপ্ত হন উপ-পরিচালক। পরে তাকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়।

ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, সব কিছুর একটা প্রক্রিয়া আছে। উপজেলার একজন প্রধান শিক্ষক তার কোন সমস্যা প্রথমে সংশ্লিষ্ট শিক্ষা অফিসে জানাবেন। সেখানে সমাধান না হলে পরে জেলা শিক্ষা অফিসে জানাবেন। তারপরও সমাধান না হলে আমার কাছে আবেদন করতে পারে। কিন্তু ওই প্রধান শিক্ষক সরাসরি আমার কাছে মামলার অনুমতি চেয়ে আবেদন করেছেন। তারও আবার আল্টিমেটাম দিয়ে। এমনটা একজন শিক্ষক করতে পারেন না। তাই এ বিষয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজ বলেন, আমাকে শোকজ করা হয়েছে আমি এর জবাব দেব। আমি যা করেছি আমার জায়গা থেকে সঠিক করেছি। যদি এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অসদাচরণ মনে করে তাহলে তারা বিভাগীয় মামলা দেবে। আর যদি তারা অসদাচরণ করে তাহলে এই বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859