শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

আক্কেলপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন,এক কর্মচারী দগ্ধ

প্রকাশিত: ২১:১৩, ৮ নভেম্বর ২০২৩

আক্কেলপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন,এক কর্মচারী দগ্ধ

আক্কেলপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন,এক কর্মচারী দগ্ধ

জয়পুরহাটের আক্কেলপুরে এলপিজি ফিলিং স্টেশনে গ্যাসের ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ফিলিং স্টেশনের একজন কর্মচারী দগ্ধ হয়েছেন।। তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০ টার দিকে আক্কেলপুর পৌর শহরের চার মাথার মোড় এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুনে দগ্ধ ওই কর্মচারী সাইফুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।। আহত সাইফুল ইসলাম আক্কেলপুর পৌর শহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান বলেন, সাইফুল ইসলামের প্রায় পুরো শরীর পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম বলেন, রাত ৯ টার সময় আমার ডিউটি ছিল। সাইফুল দিনে ডিউটি করেছেন। আমি একটু দেরিতে এসেছি। সাইফুল আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিষ্কার করছিলেন। এ সময় আমি বাইরে ছিলাম। হঠাৎ করেই এলপিজি ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে সাইফুলের শরীর পুড়ে যায়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের এক কর্মচারী দগ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এলপিজির পাইপ জমে গিয়েছিল। সেটা ওই ফিলিং স্টেশনের একজন পরিষ্কার করতে গিয়ে লিকেজ থেকে ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন,প্রশাসন ও ফায়ারসার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরও বলেন,এঘটনায় একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় বিএনপি অবরোধ প্রতিরোধে বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859