শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দুর্জয় বাংলা || Durjoy Bangla

গৌরীপুরে মার্কেট দখল: ভুক্তভোগীর আইনি সহায়তার আবেদন  

প্রকাশিত: ১৫:২০, ৩১ ডিসেম্বর ২০২৪

গৌরীপুরে মার্কেট দখল: ভুক্তভোগীর আইনি সহায়তার আবেদন  

অবৈধ ভুমি দখলদারের হাত থেকে ভুমি উদ্ধার আইনি সহায়তা চান আক্কাস আলী

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মেছিডেঙ্গী মৌজার লংকার ব্রিজ বাজারে ২০ শতাংশ জমিতে নির্মাণাধীন দোকানের ভুমি অবৈধভাবে দখল করেছে ভূমিদস্যুরা। জমি দখল মুক্ত করার জন্য ভুক্তভোগী আক্কাস আলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাছে আইনি সহায়তার আবেদন করেছেন।  

আবেদনে বলা হয়েছে, ৮ নং বিআরএস খতিয়ানভুক্ত ২৪৩ দাগে মেছিডেঙ্গী গ্রামের মৃত ইসমাইলের পুত্র আক্কাস আলী তার ক্রয়কৃত জমিতে মার্কেট নির্মাণ করেন এবং তা ভাড়া দেন। কিন্তু কর্মসূত্রে বাইরে থাকার সময় একই গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র নুরে এলাহী (হিরামন) এবং তার সহযোগীরা মার্কেট ভেঙে নতুন মার্কেট নির্মাণ করে জমি দখল করে নেয়।  

আক্কাস আলী বিষয়টি জানতে পেরে বাড়ি ফিরে এলে দখলদাররা তাকে মেরে ফেলার হুমকি দেয়। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের প্রভাব ব্যবহার করে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়।  

সম্প্রতি, গত ১১ অক্টোবর নুরে এলাহী হিরামন ও তার সহযোগীরা আক্কাস আলীকে বাড়ির রাস্তার পাশে গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে।  

উল্লেখ্য, নুরে এলাহী (হিরামন) গৌরীপুরের কলতাপাড়ায় তিন ছাত্র হত্যার মামলার প্রধান আসামি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।  

ভুক্তভোগী আক্কাস আলী বলেন, “আমি আমার মালিকানাধীন জমি ফিরে পেতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাছে আবেদন করেছি। আমার উপর অবিচার হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জমি দখলমুক্ত করার দাবি জানাই।”  

অন্যদিকে, নুরে এলাহী হিরামন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। অবৈধ জমি দখল এবং নির্যাতনের এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।  

আরও পড়ুন: মোহনগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859