শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

চিনির ট্রাক আটকাতে গিয়ে নারী সাংবাদিক নিহতের ঘটনায় একজন আটক

প্রকাশিত: ১৪:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৩

চিনির ট্রাক আটকাতে গিয়ে নারী সাংবাদিক নিহতের ঘটনায় একজন আটক

চিনির ট্রাক আটকাতে গিয়ে নারী সাংবাদিক নিহতের ঘটনায় একজন আটক

নেত্রকোনায় চিনির ট্রাক আটকাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহতের ঘটনায় অভিযুক্ত মো: জাবির মিয়া ওরফে জাভেদ (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে গাজীপুর জেলার শ্রীপুরের সালনা থেকে জাভেদকে গ্রেপ্তার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জাভেদের বাড়ি নেত্রকোনা সদরের নাড়িয়াপাড়া গ্রামে। 

এর আগে বুধবার ভোর ৪টার দিকে নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় চিনির ট্রাক আটকাতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় নিহত হন মোছা: সাহারা (৩৫)। তিনি আলোর জগত নামে একটি পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানায় স্বজনরা। 

এ সময় একই পত্রিকার নিজস্ব প্রতিবেদক পরিচয়দানকারী ফেরদৌসী আক্তার (৪২) ও তাদের মোটরসাইকেল চালক জনি খান (২২) আহত হন। 

পুলিশ জানায়, নিহত সাহারার মেয়ে তানজিলা আক্তার মীম বাদী হয়ে বুধবার রাতে মডেল থানায় সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত জাভেদের অবস্থান গাজীপুর জেলার শ্রীপুরের সালনায় শনাক্ত করে পুলিশ। মামলার ২৪ ঘন্টার মধ্যেই মডেল থানার এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো: লুৎফুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাভেদকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: চিনির ট্রাক থামাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ফটোসাংবাদিক নিহত

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859