শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

চিনির ট্রাক থামাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ফটোসাংবাদিক নিহত

প্রকাশিত: ১৪:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৩

চিনির ট্রাক থামাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ফটোসাংবাদিক নিহত

চিনির ট্রাক থামাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ফটোসাংবাদিক নিহত

নেত্রকোনায় চিনির ট্রাক আটকাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মোছা. সাহারা (৪৫) নামের এক নারী মারা গেছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও একজন আহত হন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে শহরের রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। তিনি দৈনিক আলোর জগৎ নামের একটি পত্রিকার স্টাফ ফটোসাংবাদিক ছিলেন। আহত নারী হলেন বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের ফেরদৌসী আক্তার (৪৮)। ফেরদৌসীও আলোর জগৎ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। পুলিশ এ ঘটনায় সাহারা ও ফেরদৌসী যে মোটরসাইকেলে ছিলেন তার চালক জনি খানকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়ক দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি আসছে, এমন খবর পেয়ে সাহারা ও ফেরদৌসী একটি মোটরসাইকেল নিয়ে দশধার এলাকায় একটি ট্রাক থামান। তাঁদের মোটরসাইকেলটি জনি চালাচ্ছিলেন। চিনির ট্রাকের সঙ্গে সঙ্গেও কয়েকজন লোক একটি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। ট্রাক থামিয়ে কথা বলার একপর্যায়ে ট্রাকচালক ও মোটরসাইকেলে থাকা কয়েকজন চোরাকারবারির সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়।

পরে ট্রাকটি নিয়ে চালক শহরের রাজুরবাজার এলাকায় পৌঁছালে তাঁরা ট্রাকটি আবারও থামানোর চেষ্টা চালান। এ সময় ট্রাকের সঙ্গে থাকা মোটরসাইকেলটি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে পড়ে গিয়ে সাহারা ও ফেরদৌসী মাথায় আঘাত পান। পরে তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন। ফেরদৌসী ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর মোটরসাইকেলচালক জনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।

আজ বুধবার সকালে হাসপাতালে গিয়ে কথা হয় ফেরদৌসীর বাবা গোলাম রব্বানী, মামা ওমর ফারুকসহ কয়েকজন স্বজনের সঙ্গে। তাঁরা বলেন, ফেরদৌসী আক্তার দীর্ঘদিন ধরে আলোর জগৎ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। চার দিন আগে তিনি (ফেরদৌসী) বারহাট্টার বাউসী বাজারে একটি বাসা ভাড়া নেন। সেখানে তিন দিন আগে ঢাকা থেকে পত্রিকার ফটোসাংবাদিক সাহারা আসেন। তাঁরা একসঙ্গে বিভিন্ন ধরনের প্রতিবেদন করছিলেন। গতকাল রাতে সীমান্ত থেকে পাচার করা চিনির ট্রাক আটকাতে গেলে তাঁরা দুর্ঘটনার শিকার হন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মোটরসাইকেলের চালক জনিকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি।

আরও পড়ুন: শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে মডেল রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন: আব্দুল মতিন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859