শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কবি মাহবুবা খান দীপান্বিতার

“যার পিরিতে কান্দি আমি” ছড়া-পদ্যের পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:৩৭, ৮ মে ২০২৪

আপডেট: ২০:৪৮, ৮ মে ২০২৪

“যার পিরিতে কান্দি আমি” ছড়া-পদ্যের পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কবি মাহবুবা খান দীপান্বিতার যার পিরিতে কান্দি আমি ছড়া-পদ্যের পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কবি মাহবুবা খান দীপান্বিতার আঞ্চলিক ভাষায় লেখা ছড়া পদ্যের বইয়ের পাঠ উন্মোচন ও আলোচনায় প্রধান আলোচক হিসেবে ৭ মে মঙ্গলবার সন্ধ্যার পর আলোচনা করতে গিয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, লোকজ সাহিত্য সংস্কৃতির চারণ ভূমি কেন্দুয়া। এই কেন্দুয়া উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করতে এসে আমি খুবই গর্বিত।

তিনি বলেন, দেড় মাসের অধিক কিছু সময় হয়েছে কেন্দুয়ায়। ইতিমধ্যে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত জালাল মেলা সহ বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কাজে কেন্দুয়ার সকল মহলের যে ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা পেয়েছি তা সারা জীবনেও ভুলতে পারবো না। আমার যদি কোন কারণে এখান থেকে বদলি হয়ে চলে যেতে হয় তবুও আমার কোন আপসোস থাকবেনা।

ইমদাদুল হক তালুকদার আরও বলেন, এখানকার শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের মন মানসিকতা যে এতো উদার, সহজ সরল হবে, তা কেন্দুয়ায় না আসলে আমি উপলদ্ধীই করতে পারতাম না। এখানে যোগদানের আগে আমাকে অন্যান্য উপজেলায় যোগদানের পরামর্শ দেওয়া হলেও আমি সেদিন কেন্দুয়াকেই বেচে নিয়েছিলাম। আমার সেই বেচে নেওয়াটা কোন মতেই ভুল হয়নি।

বিকেল ৪ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত এখানকার কবি সাহিত্যিগণ কবিতার আসরে বসে আবৃত্তি শুনেন, গান পরিবেশন করলে গান শুনেন, এ বিষয়টা দেখে গর্বে আমার বুক ভরে যায়। কবি মাহবুবা খান দীপান্বিতার আঞ্চলিক ভাষায় লেখা ছড়া পদ্যের বই সেদিন আমাকে উপহার দিতে এসেছিলেন। কিন্তু আমি তাঁর লেখাকে সম্মান জানাতে গিয়ে ২০০ টাকা দিয়ে কিনে নিয়েছি। শুধু মাত্র কবিকে উৎসাহ ও প্রেরনা দেয়ার জন্য। আমি তাকে আমার মত করে কেন্দুয়ার কবি চন্দ্রাবতী উপাধিতে ভূষিত করেছি।

এখানকার আরও যাঁরা কবি সাহিত্যিক লেখক আছেন তাদের সবার ভালোবাসা ও প্রকাশিত বই আমি পেয়েছি। তাদের বই পড়ে আমি বারবার মুগ্ধ হই, পুলকিত হই  এবং আলোকিত হই। পুলিশের পোশাক পড়ে কোন থানার ওসি সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানে এসে কবিতা আবৃত্তি করেন এটা আমি খুবই কম দেখেছি। যেটি কেন্দুয়া থানার ওসি এনামুল হক পিপিএম করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, সাহিত্য সংস্কৃতি সেবি ও শিল্পীদের প্রসারের জন্য আমি আমার রাষ্ট্রীয় দায়িত্ব বোধ থেকে সর্বচ্চো চেষ্ঠা চালিয়ে যাব। এতে চাই কেন্দুয়া বাসীর সকল মহলের আন্তরিক সহযোগিতা। চর্চাসাহিত্য আড্ডার সমন্নয়কারী কবি রহমান জীবনের সচ্ছালনায় উপজেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত পাঠ উন্মোচন ও আলোচনায় সভাপতিত্ব করেন গীতি কবি মীর্জা রফিকুল হাসান ভান্ডারী।

আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাহিত্যিক গীতিকার কেন্দুয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, থানার ওসি মো: এনামুল হক পিপিএম, বিশিষ্ট ছড়াকার ও লোকসাহিত্য গবেষক জাহাঙ্গীর আলম জাহান, বিশিষ্ট ছড়াকার ও লোকসাহিত্য সংগ্রহক সাংবাদিক সঞ্জয় সরকার, সাহিত্য সংসদের সভাপতি আকম বজলুর রহমান তুলিপ, কবি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, লেখক ও রাজনীতিক কামরুল হাসান ভূঞা, শিক্ষক নেতা ও ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা, বিশিষ্ট নাট্য অভিনেতা মো: দিদারুল ইসলাম, শিক্ষক মো: মুখলেছুর রহমান বাঙ্গালী, কবি ও শিক্ষক শাহাবুল কাদির ভূঞা, শিক্ষক সজল কুমার সরকার, লেখক ও নাট্যকার সাদেকুর রহমান রতন, শিক্ষক ও কবি নুসরাত শিলা, শিক্ষক রিম্মী রাণী, রোদসী প্রমুখ।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক আঞ্চলিক ভাষায় লেখা ছড়া পদ্যের বই থেকে মনমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন। মূলত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের এক মিলনমেলা ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন : ময়মনসিংহে অস্ত্র মামলায় কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859