রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ার বাউল সাধক মরমী কবি আব্দুল মজিদ তালুকদার

প্রকাশিত: ২১:৫৭, ৪ আগস্ট ২০২৩

কেন্দুয়ার বাউল সাধক মরমী কবি আব্দুল মজিদ তালুকদার

আব্দুল মজিদ তালুকদার

ভূ-প্রকৃতিগত ভাবে পূর্ব বাংলা নামক নিচু যে এলাকাটি ভাটি অঞ্চল নামে পরিচিত। তৎকালীন ময়মনসিংহ জেলার কেন্দুয়া থানার দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আব্দুল মজিদ তালুকদারের জন্ম (১৩০৫ বঙ্গাব্দ)১৮৯৮ খ্রীস্টাব্দের ৫ জানুয়ারি। আব্দুল মজিদ তালুকদারের পিতাঃ হাজী মো:আমছর তালুকদার,মাতা মোছা: মগলের মা।

কৈশোরের দুরন্তপনার সময়ে তিনি মাদ্রাসায় ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং ঐ সময়ে তিনি মসজিদে আযান দিতেন। উনার আযান শুনে যারপরানাই সকলেই মুগ্ধ হতেন। এমনকি মাদ্রাসার প্রধান একদিন আক্ষেপ করে বলেছিলেন,ও যদি গান গাইত তবে সারাজীবন গানের ভুবনে অমর হয়ে থাকত। আবহমান কালের স্রোতে সেই অমর বাণী আব্দুল মজিদ তালুকদারের মরমে গেঁথে প্রেরণার উৎস হয়ে প্রতিফলিত হয় তার সমগ্র জীবন প্রবাহের ঘূর্ণায়মান সঙ্গীত অংগনে।

বাধঁনহারা অনন্ত অসীম প্রেমময় সত্তার অমোঘ আর্কষনে মন কেবলী ছুটে চলে সুরের জগতে। মাদ্রাসা ছেড়ে যোগদেন গ্রাম্য গানের দলে। শুরু হয় নব উদ্যমে রঙ্গীলা ভুবনের নব পথচলা। পুনরায় নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ভর্তি হন। সেখান থেকে এস.এস.সি পাশও করেন তিনি। তখনকার সময়ে মরমী কবি জালাল উদ্দিন খাঁর বাড়িতে নিয়মিত গানের আসর হত সেখানে ছিল তাঁর অবাধ যাতায়াত। গ্রামে অনুষ্ঠিত পালাগানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিয়মিত যাওয়া-আসা করতো।

প্রথম জীবনে আব্দুল মজিদ তালুকদার লেঠুর দলে রাধা-কৃষ্ণের অভিনয় ও গান করেন। সেদিন থেকেই গানের যাত্রা শুরু হয় এবং উদাসী ভাবের জন্ম নেয়। কেননা সেদিনে গাওয়া গান আপামর জনসাধারণকে বিমোহিত করেছিল ,এলাকার কৃষককুল করেছিল ভূয়সী প্রশংসা।

পাটেশ্বরী নদীর কুল কুল স্রোতে ধ্বনিত হয়ে সমবেত জনতার হৃদয় হরণ করে নিয়েছিল। অবশ্য তাঁর পরিবার ছিল গানের ঘোর বিরোধী।কেননা তাঁর পিতা ছিলেন হাজী,মাতা ছিলেন মৌলভী আর এক চাচা যিনি ছিলেন তিনি খুব রাগী ও কঠিন প্রকৃতির মানুষ ছিলেন। পরিবারের সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে তিনি গানকে করে নেন আপন সঙ্গী।

নিজের বাড়িতে বৈরী অবস্থার কারণে বিভিন্ন জায়গায় রাতে গান করে,দিনের বেলায় বিভিন্ন জনের বাড়িতে অবস্থান করে বিশ্রাম নিতেন। এভাবেই চলতে থাকে গানের জীবন । পরে দলপা গ্রামের বাউল সাধক গোবরধনের কাছে প্রথম গানের তালিম নেন। দ্বিতীয়ত তিনি মরমী কবি জালাল উদ্দিন খাঁ ও তৃতীয়তে রশিদ উদ্দিন সাহেবের নিকট বাউল গানের তালিম সম্পন্ন করেন। এ শিল্পী ১৬ বছর বয়সে পীরে কামেল কামেল হযরত সৈয়দ আব্দুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেন। উনাঁর ইন্তেকালের পর পীরে কামেল শাহ্ মুফতি আব্দুল কদ্দুছ হাওলাপুরীর নিকট বায়াত গ্রহণ করে আর্শীবাদ প্রাপ্ত হন।পরবর্তীতে উনাঁর ওফাত গ্রহণের পর আব্দুল মজিদ তালুকদার ৫৫ বছর বয়সে পীরে কামেল মৌলানা হামজায়ে নূরুল হুদা ওরফে শেরে মাস্তানের শিষ্যত্ব গ্রহণ করে আধ্যাত্বিক বিষয়ে মশগুল হয়ে পড়েন ।

তিনি ১৯৪২ সনে প্রথম অল ইন্ডিয়া রেডিওতে তালিকাভুক্ত হন। তখনকার সময়ে পূর্ব বাংলা ৪ জন শিল্পীর মধ্যে আব্দুল মজিদ তালুকদার ছিলেন ১ জন। স্বাধীনতা উত্তর এবং বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে জাতিকে উদ্বুদ্ধ করেছেন এবং বঙ্গবন্ধুর বিভিন্ন সমাবেশে ঐ দেখ কে যায় রে বঙ্গবন্ধু নিশান টাংগাইয়া নাও বাইয়া গানটি করেন। যা শোনে বঙ্গবন্ধু নিজেও এ গানের জন্য শিল্পীকে উচ্চমানের প্রশংসা করেন।

এ শিল্পী দেশের খ্যাতনামা অনেক শিল্পীর সাথে পালা গান করেছেন। আব্দুল মজিদ তালুকদার একতারা বাজিয়ে গান করা শুরু করলেও পরবর্তীতে বেহালা,দু-তারা,হারমোনিয়াম বাজিয়ে গান করেছেন। জানা যায়,শিল্পীকে পল্লী কবি জসিম উদ্দিন সাহেব খুবই স্নেহ করতেন। এ শিল্পী ১৯৪২ সালে ভিক্টোরিয়া সেলিব্রেশনে স্বরচিত গান গেয়ে স্বর্ণ পদক ও প্রশংসা পত্র লাভ করেন। উনার লেখা প্রকাশিত ৭ টি বইয়ের মধ্যে ৩ টি সংরক্ষিত রয়েছে বলে জানা যায়। তন্মধ্যে শেষ নবী উল্লেখযোগ্য গ্রন্থ।

আব্দুল মজিদ তালুকদার ছিলেন একাধারে মরমী কবি,গীতিকার,সুরকার,কণ্ঠ শিল্পী। তিনি ১৯৮৮ ইং সনের ৮ ই জুন অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে প্রাণ বায়ূ ত্যাগ করে- চিরতরে চলে যান না ফেরার দেশে।

প্রয়াত আব্দল মজিদ তালুকদার ছিলেন ময়মনসিংহসহ এ অঞ্চলের অহংকার। মৃত্যুর সময় স্ত্রীসহ ৪ ছেলে ৩ মেয়ে রেখে যান। বর্তমানে উপজেলার রামপুর বাজারে শিল্পীর নিজ হাতে গড়া ১৯৮৯ সনে বাংলাদেশ টেলিভিশনে ক শ্রেণীতে তালিকভুক্ত আব্দুল মজিদ তালুকার শিল্পী গোষ্ঠি সঙ্গীতাঙ্গনে কার্যক্রম অব্যাহত রেখেছেন তাঁর পুত্র কন্ঠ শিল্পী আবুল বাশার তালুকদার। লোক শিল্পী ও বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের জীবন ও সংগীত বিষয়ে মজিদ গীতি সংগ্রহ ও সম্পাদনা করেছেন অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা।

তবে শিল্পীর পুত্র কণ্ঠ শিল্পী আবুল বাশারের তত্বাবধানে গঠিত আব্দুল মজিদ তালুকদার সংগীত বিদ্যালয় ও আব্দুল মজিদ তালুকদার স্মৃতি পাঠাগার বর্তমানে নিজস্ব ভূমি ও অর্থাভাবে আজ প্রায় বিলুপ্তির পথে রয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ার লোক শিল্পী আব্দুল হেলিম বয়াতী: জারি গান ও পূঁথি পাঠ যার জীবনের সাধনা

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859