যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ আধিপত্য দেখিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে জয় তুলে নেয় বেলজিয়ানরা।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে বেলজিয়াম। তারই ফল আসে নবম মিনিটে। বক্সের ভেতরে বল পেয়ে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলারে।
৩১তম মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই সমতা স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করে আবারও বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলারে। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু নিজেদের ভুলেই আরও পিছিয়ে পড়ে তারা। গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের বাইরে এসে নিয়ন্ত্রণ হারালে সুযোগটি কাজে লাগান বেলজিয়ানরা। ম্যাক্সিম ডি কুইপার বল বাড়িয়ে দেন হান্স ফানাকানের কাছে। তার নেওয়া শট ক্লিয়ার করতে গিয়ে টিম রিম ব্যর্থ হলে বল জড়িয়ে যায় জালে, ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু গোল করে যুক্তরাষ্ট্রের শেষ আশাটুকুও নিভিয়ে দেন। ৪-১ গোলের বড় জয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে বেলজিয়াম।
এই হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তিন স্বাগতিক দেশের সবাই। অন্যদিকে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে উঠে ৯ জুলাই লস অ্যাঞ্জেলেসে স্পেনের মুখোমুখি হবে।
আরও পড়ুন: নেত্রকোনায় ভাষা আন্দোলনের ইতিহা
দুর্জয় বাংলা