রোববার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রামগঞ্জে স্ত্রীর পরকিয়ার বলি হলেন স্বামী: স্ত্রীসহ আটক-৩

প্রকাশিত: ১৯:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪

রামগঞ্জে স্ত্রীর পরকিয়ার বলি হলেন স্বামী: স্ত্রীসহ আটক-৩

রামগঞ্জে স্ত্রীর পরকিয়ার বলি হলেন স্বামী: স্ত্রীসহ আটক-৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর পরকিয়ার বলি হলেন আবুল বাশার (৫২)। বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী কোহিনুর বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘীরপাড় এলাকায় ওয়ারিশ পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার ওই বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে ও প্রবাসী ছিলেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কোহিনুরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যরা হলেন নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল বাশার দীর্ঘদিন প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশি বিল্লাল হোসেন দিলুর সঙ্গে কোহিনুরের প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রীর সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তার মাথায় আঘাত করেন। এতে বাশার অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক বাড়ির মানুষজন জড়ো হয়ে পড়েন। হাসপাতাল নেওয়ার আগেই বাশার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আবুল বাশারের বড় বোন আমেনা বেগম বলেন, গত তিন দিন ধরে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। আমার ভাই ও ভাবির মধ্যে প্রতিদিন ঝগড়া, মারামারি হয়। প্রতিদিনের মত আজকেও সকালে ভাইয়ের সাথে তার অনেক ঝামেলা হয়েছিল। এক পর্যায়ে তাকে লাঠিসোঁটা ও ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হয়। পরে আমার ভাই গুরুতর আহত হয়। এছাড়াও, আমার ভাইয়ের স্ত্রী কোহিনুর বেগম, ছেলের স্ত্রী ও মেয়ে রাফা হাসপাতালে নিতে না দেওয়ায় বাড়িতেই মারা গেছে। আমি এর বিচার চাই।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী বিজিবি’র আশ্রয়ে

মো: ছায়েদ হোসেন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859