মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় কোনাল

বাবুল মিয়া চিশতি রাজ

প্রকাশিত: ২০:৫১, ১৯ অক্টোবর ২০২৩

আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় কোনাল

কণ্ঠশিল্পী কোনাল

মাত্র ছয় মাসে পর পর তিন ছবিতে তিনটি গান দিয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। এক কথায় বলতে গেলে, হ্যাটট্রিক করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ কণ্ঠশিল্পী। ছবি ৩টি ও এর গান গুলো হচ্ছে যথাক্রমে ‘সুরমা সুরমা’ (লিডার আমিই বাংলাদেশ), ‘মেঘের নৌকা’ (প্রহেলিকা) এবং ‘ও প্রিয়তমা’ (প্রিয়তমা)। 

বালাম ও কোনালের গাওয়া ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি রিলিজের ৮ সপ্তাহ চলছে। এই গানটি মাত্র ৮ সপ্তাহে ৮ কোটি ভিউর মাইলফলক অতিক্রম করেছে। গেল জুন মাসের শেষ সপ্তাহে ‘ও প্রিয়তমা’ গানটি অফিশিয়ালি দুটি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপলোড হয়।

এর মধ্যে টাইগার মিডিয়া থেকে ৬ কোটি ৩৭ লাখের বেশি এবং দি অভি কথাচিত্র থেকে ১ কোটি ৬৩ লাখের বেশি ভিউ হয়েছে। দুটি চ্যানেল থেকে মন্তব্য এসেছে ৩২ হাজারের বেশি, সবই পজিটিভ। কয়েক বছর ধরে সিনেমার গানে নির্মাতাদের নির্ভরতার একটি নাম কোনাল। গেল ছয় মাসে সিনেমায় তাঁর গাওয়া পরপর তিনটি সুপারহিট ও শ্রোতানন্দিত গান তারই প্রমাণ করে। 

এসব গান এখন দেশ-বিদেশের শ্রোতাদের মুখে মুখে। ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’ এবং ‘ও প্রিয়তমা’ টাইটেলের সব গানের ইউটিউব ভিউও মিলিয়ন মিলিয়ন। এদিকে ‘ও প্রিয়তমা’ গানটি দিয়ে দীর্ঘ বিরতি ভাঙে এক সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী বালামের। অনেকের মতে, এই গান দিয়ে বালামের রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে। সিনেমায় বালাম ও কোনাল জুটির প্রথম গানটিকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন দেশ-বিদেশের শ্রোতারা। 

তাই এরই মধ্যে ‘ও প্রিয়তমা’ গান ‘গ্লোবাল টপ মিউজিক ভিডিও’তে এক মাসেরও বেশি ধরে জায়গা করে নিয়ে আছে। এর আগে বাংলাদেশি সিনেমার কোনো গান গ্লোবাল টপ মিউজিক ভিডিওতে জায়গা করতে পারেনি। ‘প্রিয়তমা’ ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। আর প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, কলকাতার ইধিকা পাল প্রমূখ। দেশে সফলতার পর বিদেশেও সমান দর্শকপ্রিয়তা পাচ্ছে ‘প্রিয়তমা’।

আরও পড়ুন: আগামী বছরেই নেট ৫.৫জি চালু করতে যাচ্ছে হুয়াওয়ে

 

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859