মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দীর্ঘদিন পর রুপালি পর্দায় আসছেন মৌসুমী

প্রকাশিত: ১১:১৩, ১৩ জানুয়ারি ২০২৪

দীর্ঘদিন পর রুপালি পর্দায় আসছেন মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী । ছবি: সংগৃহীত

পুরো নাম আরিফা পারভীন জামান মৌসুমী। চলচ্চিত্রে মৌসুমী নামেই পরিচিত। চিত্রনায়িকা মৌসুমীকে বলা হয় বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী। যে তারকার শোকেজে সাজানো তিনটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, তিনটি ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ এবং তিনটি ‘বাচসাস পুরস্কার’। তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলারও নেই আসলে। অভিনয়গুণ ছাড়াও তার রয়েছে আরও একাধিক প্রতিভা। অথচ সেই তাকেই দীর্ঘদিন রুপালি পর্দায় দেখা যাচ্ছিল না। 

এদিকে তার ভক্তরাও অস্থির হয়ে পড়ছিলেন কবে আবার রুপালি পর্দায় দেখা যাবে, এই প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমীকে। অবশেষে যেন সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভকারী এই অভিনেত্রীকে। এরই মধ্যে তার ‘সোনার চর’-সিনেমাটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়েছে। জানা গেছে, সিনেমাটি খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। 

মুক্তি দেওয়ার লক্ষ্যে প্রায় সব প্রস্তুতি শুরু করেছে সিনেমাটির টিম। ‘সোনার চর’- সিনেমাটিতে প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী অভিনয় করছেন নায়িকার বড় বোনের চরিত্রে। এর মাধ্যমে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এর আগে তিনি ‘মাতৃত্ব’-নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। এই ছবিতে মৌসুমী তার সাহসী দৃশ্যায়নে অভিনয় করে তখন দর্শকের মধ্যে বিপুল সাড়া ফেলে দিয়েছিলেন।

‘সোনার চর’ ছবিতে মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, জায়েদ খান, স্নিগ্ধা, শবনম পারভীন প্রমুখ। ২০২১ সালে সিনেমার শুটিং হয়েছে পিরোজপুর জেলায়। এই সিনেমায় জায়েদ খান একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ছবিটিতে কাজের অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর ছিল। কাজটি করেও বেশ ভালো লেগেছে আমার। ‘সোনার চর’ একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবেন। 

তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন চিত্রনায়িকা মৌসুমী। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন অভিনয়ের জন্য। মৌসুমীর উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দেন মোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘বিশ্বপ্রেমিক’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’। এ অভিনেত্রী ‘দেবদাস’, ‘মেঘলা আকাশ’, ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে চিত্রনায়িকা মৌসুমী হামিদ

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859