রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

প্রকাশিত: ২০:৩৭, ১৩ জানুয়ারি ২০২৪

ফুলবাড়ীতে আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ফুলবাড়ীতে আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আগাম আলু চাষে আশানুরুপ লাভের মুখ দেখায় হাসির ঝলক দেখা গেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলুচাষিদের মুখে। উৎপাদন খরচ বাদ দিয়ে অন্তত চারগুণ লাভ হয়েছে প্রত্যেক চাষির। পাইকাররা চাষিদের ক্ষেত থেকেইকিনে নিয়ে যাচ্ছেন আলু। এ কারণে আলু চাষে ঝুঁকে পড়েছেন উপজেলার কমবেশি সব এলাকার চাষিরা।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে ১ হাজার ৭৭০ হেক্টর জমিতে আলু  চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ২৫ থেকে ৩০ মেট্রিক টন আলু। এর মধ্যে ২২০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ করা হয়েছে।  

উপজেলার পলিশিবনগর গ্রামের আলু চাষি হামিদুল ইসলাম বলেন, দেড় বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন। মাত্র ৫৬ দিন পরেই ক্ষেত থেকে নতুন আলু তুলতে শুরু করেছেন। আলুর ফলনও ও দাম দু’টোই আশানুরুপ পেয়েছেন। আবহাওয়া ভালো থাকায় আলু ক্ষেতে তেমন রোগ বালাই না ধরায় কীটনাশক স্প্রে করতে হয়নি। দেড় বিঘা জমিতে আলু চাষে তার খচর হয়েছে প্রায় ৩২ হাজার টাকা। জমি থেকেই পাইকাররা প্রতিকেজি ৪৪ টাকা কেজি দরে কিনে নিয়ে গেছেন। তার জমির উৎপাদন খরচ বাদ দিয়ে অন্তত দেড় লাখেরও বেশি টাকা লাভ হবে হবে আশা করছেন।

উপজেলার গোপালপুর গ্রামের আলু চাষি যোতিশ চন্দ্র রায় বলেন, প্রায় চার বিঘা জমি বর্গা নিয়ে আলু চাষ করেছেন। দু-একদিনর মধ্যে তার জমির আলু তোলা শেষ হবে। তেমন প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আলুর উৎপাদন খরচ তুলনামূলক কম হয়েছে। বর্তমানে আলুর বাজার দর ভালো থাকায় আশানুরুপ লাভ হবে বলে তিনি আশা করছেন।

উপজেলার আলুর পাইকার ক্রেতা কালুকান্ত দত্ত বলেন, বাজারে আগাম জাতের আলু উঠায় এসব আলু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এ বছর আলুসহ সব ধরণের সবজির দাম বেশি হওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, চাষিরা আগাম জাতের আলু ক্ষেত থেকে ৫৫-৬০ দিনের মধ্যে উত্তোলনের পর ওই জমিতে পুনরায় ভুট্টা কিংবা বোরো ধান চাষ করতে পারবেন। উপজেলায় আগাম জাতের আলু ২২০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি হেক্টর জমিতে ১৫ মেট্রিক টন। এ বছর বাজারে নতুন আলুর আশানুরুপ দাম পাওয়ায় আলু চাষিরা লাভবান হয়েছে। তবে আগাম জাতের আলু চাষের বিষয়ে উপজেলা কৃষি দপ্তর থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক ধ্রুব সরকারের মায়ের মৃত্যু

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859