মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রঙিন কপিতে রঙিন স্বপ্ন প্রথম চাষেই বাজিমাত

প্রকাশিত: ২১:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪

রঙিন কপিতে রঙিন স্বপ্ন প্রথম চাষেই বাজিমাত

রঙিন কপিতে রঙিন স্বপ্ন প্রথম চাষেই বাজিমাত

দেশ ব্যাপী এখন ব্যাপক চাহিদা দেখা দিয়েছে রঙিন বাঁধা কপির। রঙিন এই কপির চাহিদা দেখে দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি অফিসের সহযোগিতায় প্রথমবারের মতো রঙ্গিন রুবি কিং জাতের বাঁধা কপি চাষ করেন উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ডাঙ্গা গ্রামের কপি চাষি মিলন রানা। পরীক্ষামূলক প্রথম চাষেই যেনো বাজিমাত।

চাষি মিলন রানার দাবি কপি চাষে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তার দ্বিগুণ অর্থ লাভ হবে। আর এই দেখে রঙিন কপি চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন অন্যান্য কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও তদারকিতে দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের অধিন প্রথম বারের মতো পরীক্ষা মূলকভাবে রঙ্গিন রুবি কিং জাতের বাঁধা কপি চাষ করেছেন ডাঙ্গা গ্রামের কপি চাষি মিলন রানা। এতে আশানুরুপ সাফল্য পাওয়ায় তার দেখে রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষে এলাকার অন্যান্য চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন।

রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষি মিলন রানা বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও কারিগরি পরামর্শে ২০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষ শুরু করেছেন। এতে কৃষি বিভাগ থেকে ৭৫০ টি রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপির চারা, কেঁচো সার, ফেরোফিন ফাঁদ, জৈব বালাই নাশক ও জৈব স্প্রে মেশিন সরবরাহ করা হয়েছে। 

সম্পূর্ণভাবে অর্গানিক পদ্ধতিতে এই রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষ শুরু করেন। এতে মাত্র ৮০ থেকে ৯০ দিনের মধ্যেই বাঁধা কপি পরিপক্ক হয়ে বিক্রির উপযোগী হয়। কপিগুলো রঙ্গিন হওয়ায় দেখতে আরো সুন্দর ও হালকা মিষ্টি সাদ রয়েছে। ইতোমধ্যেই তার উৎপাদিত রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি বাজারে বিক্রি করতে শুরু করেছেন। বাজারে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এর কিছু কম দামে বিক্রি করলেও তার আশানুরুপ লাভ হবে। তবে এই কপি চাষে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তার দ্বিগুণ অর্থ লাভ হবে বলে আশা করছেন তিনি।

খয়েরবাড়ী গ্রামের কৃষক প্রদীপ কুমার বলেন, মিলন রানার রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষে ফলন ও লাভ দুটোই ভালো হয়েছে। এজন্য আগামীতে তিনিও এ জাতের কপি চাষ করবেন।  

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মন আক্তার বলেন, কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে ফুলবাড়ী উপজেলায় প্রথম বারের মতো রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে। এজন্য কৃষি বিভাগ থেকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ডাঙ্গা গ্রামের কৃষক মিলন রানার ২০ শতাংশ জমিতে এ কপি চাষের মাধ্যমে ব্যাপক সাফল্য এসেছে। 

এতে অন্যান্য কৃষকও আগামীতে এ জাতের বাঁধা কপি চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। ফলে আগামীতে উপজেলায় ব্যাপক আকারে এ জাতের কপি চাষাবাদ হবে বলে আশা করা যাচ্ছে। এ কপি মরণব্যাধী ক্যান্সারসহ বেশ কয়েকটি রোগ প্রতিরোধ হিসেবে কাজ করবে। এতে কোনো প্রকার চর্বি জাতীয় উপাদান নেই। এটি মানুষের শরীরের জন্য উপযোগী একটি সবজি।   

আরও পড়ুন; ত্রিশালে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনী উদ্বোধন

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859