শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কলমাকান্দায় ২দিনব্যাপি কৃষক আনন্দ মেলা, চলছে ব্যাপক প্রস্ততি

প্রকাশিত: ১৭:৩৯, ১৩ এপ্রিল ২০২৪

কলমাকান্দায় ২দিনব্যাপি কৃষক আনন্দ মেলা, চলছে ব্যাপক প্রস্ততি

কলমাকান্দায় ২দিনব্যাপি কৃষক আনন্দ মেলা, চলছে ব্যাপক প্রস্ততি

পুরোনো বছরকে বিদায় ও বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নেত্রকোণার কলমাকান্দায় শুরু হবে দুইদিনব্যাপি কৃষক আনন্দ মেলা। এ নিয়ে উৎসব মুখর পরিবেশে চলছে নানা আয়োজন। নেত্রকোণা - ১ আসনের সংসদ সদস্য ও কৃষক আনন্দ মেলা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা জননেতা ভিপি আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী‘র আয়োজনে অনুষ্ঠিত হবে এ মেলা।

আগামী ১৪ ও ১৫ এপ্রিল দুইদিন ব্যাপি নেত্রকোণা – ১ আসনের কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় একযোগে শুরু হবে এ কৃষক মেলা। স্থানীয় কৃষক ও প্রবীণ জনগোষ্ঠীকে সম্মান প্রদান তথা সকল শ্রেনীপেশার মানুষকে একটু আনন্দ এবং নতুন প্রজন্মের কাছে বাঙ্গালীর আদি কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে এ মেলার আয়োজন করা হচ্ছে।

মেলায় কৃষাণীদের চেয়ার খেলা, বৃদ্ধদের লাঠি দিয়ে পাতিল ভাঙ্গা, রশি টানো, হা-ডু-ডু, লাঠি খেলা, গুপ্তধন উদ্ধারসহ গ্রাম বাংলার নানা খেলায় মুখরিত থাকবে কলমাকান্দা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠ ও দুর্গাপুর পৌরশহরের এমকেসিএম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ ।

এছাড়া দর্শকদের গান শোনাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি, সুকুমার বাউল, ঐশি, লায়লা এবং আভাস ব্যান্ডের তুহিন। এ উৎসবকে ঘিরে কলমাকান্দায় নবীন-প্রবীণদের এক মিলন মেলায় পরিনত হবে। প্রাণের এই উৎসবে রং লেগেছে সব বয়সের মানুষের মনে। পুরোনো বছর কে বিদায় ও বাংলা নতুন বছরকে বরণ করতে যেনো উৎসবে মেতে উঠছেন প্রতিটি সম্প্রদায়ের মানুষ। চলছে মঞ্চ সজ্জাসহ নানা ধরনের পরিকল্পনা।

এনিয়ে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিক বলেন, কৃষদের নিয়ে অত্র উপজেলা এতোবড় আয়োজন এই প্রথম। এ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী মহোদয়ের পরামর্শে, অনুষ্ঠান সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য ইতোমধ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠান সুন্দর করতে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। সকলের অংশগ্রহনে এ কৃষক মেলা এক নজির সৃষ্টি করবে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা ঘুরানোসহ আমাদের খাদ্যের জোগান দিয়ে থাকেন সে হলো কৃষক জনগোষ্ঠী। সমাজে ওনাদের কথা অনেকেই ভাবেন না। ওনাদের আনন্দ দিতে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী মহোদয়ের যে উদ্যোগ   গ্রহন করেছেন তা সত্যি প্রশংসনীয়। মেলার স্থান নির্ধারণ থেকে শুরু করে মঞ্চ তৈরী এবং সার্বিক নিরাপত্তা নিয়ে উপজেলা প্রশাসন সজাক রয়েছে। আশা করছি সুন্দরভাবে সম্পন্ন হবে এ অনুষ্ঠান।

এ বিষয়ে কলামাকান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, মেলাকে ঘিরে একটি পুলিশ দল মোতায়েন করা হবে। পাশাপাশি মেলা কমিটির সেচ্ছাসেবক দল কাজ করবে। এ ছাড়াও মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সাদা পোষাকে পুলিশ নজরদারি থাকবে।

এ নিয়ে সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী বলেন, কৃষি ও কৃষকের জন্য বৈপ্লবিক কাজ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। জনগন বলেন প্রথম যখন এমপি হয়েছিলাম চমক দেখিয়েছি। এবারও কালজয়ী আরও কাজ করতে চাই।  অত্র এলাকার উন্নয়ন অগ্রগতির প্রথম যখন এমপি হয়েছিলাম দীর্ঘমেয়াদী প্রকল্প প্রনয়ন করেছিলাম। সেগুলোর অনেক বাস্তবায়ন সম্পূর্ন হয়নি। এগুলোও সমাপ্ত করবো ইনশাআল্লাহ ।

তিনি আরো বলেন, আমার গৃহীত কর্মসূচী ও প্রকল্পের বাইরে বিগত দশ বছর নতুন কোন উদ্যোগ নেয়া হয়নি। নেত্রকোণা - ১ আসনকে অসাম্প্রদায়িক চেতনা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই । অত্র এলাকার সাধারণ কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠান করার স্বপ্ন দীর্ঘদিনের । এই বিনোদন এবং বাঙ্গালীর আদি কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে আমার এই ক্ষুদ্র আয়োজন।

আরও পড়ুন: র‌্যাব-১৪’র সিপিসি-২ অভিযানে কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

শেখ শামীম 

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859