শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ঠাকুরগাঁওয়ে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম-লিচুর গুটি

প্রকাশিত: ১০:১১, ৩ মে ২০২৪

ঠাকুরগাঁওয়ে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম-লিচুর গুটি

ঠাকুরগাঁওয়ে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম-লিচুর গুটি

ঠাকুরগাঁওয়ে তীব্র তাপপ্রবাহে এবং অনাবৃষ্টির কারণে ঝরে পড়ছে আম-লিচুর গুটি। ফলে বড় অঙের লোকসানের শঙ্কায় রয়েছেন বাগানিরা। আমলিচু গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আম-লিচুর জেলা হিসেবে সুনাম রয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের। এ বছর জেলায় ৩২৩৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদের লক্ষ্যমাত্রা ছিল কৃষি বিভাগের। অপরদিকে, ১৮৪২ একর জমিতে হয়েছে লিচুর আবাদ। এখান থেকে ১৫৮৫ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। তবে, তীব্র তাপপ্রবাহের কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে রয়েছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগের সূত্রমতে, বিগত কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলায় সারাদিনে ৩৭ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের আম বাগানগুলোতে সরেজমিনে দেখা যায়, ঝরে পড়েছে দেড় মাস বয়সী আমের গুটি। গুটি ঝরা কমাতে নিয়মিত স্প্রে ও সেচ দিচ্ছেন বাগানিরা। সেচ এবং স্প্রে করলেও অতিরিক্ত গরমে গুটি ঝরা কমানো যাচ্ছে না। বাগানিরা বলছেন, ইতোমধ্যে প্রায় ২০ শতাংশ আম-লিচুর গুটি ঝরে গেছে। অতিরিক্ত তাপদাহের ফলে সৃষ্ট এই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না তারা। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলে ও দ্রুত বৃষ্টি না হলে প্রায় অর্ধেক ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছে।

আমচাষি ও ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে আমের মুকুল অন্য বছরের তুলনায় অনেক কম এসেছে। মুকুল আসার পর থেকে বৃষ্টি হয়নি। পাশাপাশি বাতাসের আর্দ্রতা হ্রাস পেয়েছে। মাটি শুকিয়ে চৌচির হয়ে গেছে। ফলে আম ও বোরো ধানসহ বিভিন্ন ফসল শুকিয়ে যাচ্ছে। পানি সেচ ও কীটনাশক প্রয়োগ করেও আমের গুটি রক্ষা করা যাচ্ছে না।

ভেলাজন এলাকার আম বাগানি রফিক বলেন, স্বাভাবিক নিয়মেই আমের গুটি ঝরে পড়ছে। এ বছর দীর্ঘ খরায় অন্য বছরের  তুলনায় গুটি অনেক বেশি ঝরছে।

ঠাকুরগাঁওয়ের আকচা এলাকার লিচু চাষি রবিউল বলেন, এবছর আমার লিচু বাগানে মোটামুটি সন্তোষজনক পরিমাণে মুকুল এসেছিল। যা থেকে লিচুর গুটিও এসেছিল ভালোই। তবে, তাপপ্রবাহের কারণে লিচুর গুটি ঝরে যাচ্ছে। এবার ভালো ফলন পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।

বড়বাড়ি এলাকার লিচু বাগানের মালিক আজমল বলেন, আমি ৫ বছরের চুক্তিতে লিচুবাগান ক্রয় করেছি। এই বাগান থেকে কোটি টাকার লিচু বিক্রি করে থাকি। এবছর হয়তো আর সেরকম আশা করা যাচ্ছে না। এবছর খরচও বেড়েছে বেশি। এরকম তাপপ্রবাহ অব্যাহত থাকলে লিচু বাগানে লোকসানের সম্মুখীন হতে হবে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন উঠন বৈঠক ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাষিদের সচেতন করতে কাজ করে যাচ্ছি। ফলের গুটি ঝরা কমাতে সপ্তাহে কমপক্ষে একবার প্লাবন সেচের পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা গাছে বেশি বেশি ইউরিয়া মিশ্রণ স্প্রে করার পরামর্শ দিচ্ছি।

আরও পড়ুন : র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

আব্দুল আউয়াল

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859