শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ছাত্রলীগ নেতার চাঁদাবাজি’র অভিযোগে দোকানপাট বন্ধ, প্রতিবাদ সভা

প্রকাশিত: ২৩:১৮, ৩১ আগস্ট ২০২৩

আপডেট: ০৯:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৩

ছাত্রলীগ নেতার চাঁদাবাজি’র অভিযোগে দোকানপাট বন্ধ, প্রতিবাদ সভা

ছাত্রলীগ নেতার চাঁদাবাজি’র অভিযোগে দোকানপাট বন্ধ, প্রতিবাদ সভা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন তালুকদার দোলনের চাঁদাবাজির প্রতিবাদে দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া বাজারের সহস্রাধিক দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। একই সঙ্গে সরকারি কাজে বাধা ও পৌর কর্মচারীকে মারধরের অভিযোগে প্রতিবাদ সভা করা হয়েছে।

দুপুরের পর কেন্দুয়া বাজারের বাহার সুপার মার্কেট এলাকায় প্রতিবাদ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি এনামুল হক ভূঞা। সঞ্চালনা করেন বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা। বক্তব্য দেন সামছু মহাজন, সৈয়দ আবু রাগেব সাজেদ প্রমুখ। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা দোলনকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা। তাঁর বিরুদ্ধে সস্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে কেন্দুয়া থানায় দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী কেন্দুয়া পৌরসভার পরিদর্শক (ভারপ্রাপ্ত শাহীন খান এবং অপর মামলার বাদী ব্যবসায়ী অপূর্ব। 

অভিযোগ রয়েছে, ২৯ আগস্ট রাতে রিয়াদ হোসেন তালুকদার দোলন তাঁর সঙ্গীদের নিয়ে সরকারি কাজে বাধা দেন এবং পরিদর্শক শাহীন খানকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে পৌর কর্মকর্তা কর্মচারীরা গত বুধবার সকাল থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। 

পৌর মেয়র আসাদুল হক ভূঞা বলেন, রিয়াদ হোসেন তালুকদার দোলন বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করে আসছিলেন। এ ছাড়া পৌর কর্মচারী শাহীন খানকে লাঞ্ছিত করেন ও সরকারি কাজে বাধা দেন। তাঁর শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ব্যবসায়ী ও পৌর কর্মচারীরা।

কর্মসূচি পালনকালে শাহীন খান বলেন, ‘যতদিন দোলনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও দোলন গ্রেপ্তার না হবেন ততদিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

তবে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন তালুকদার দোলন পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর চাচা কেন্দুয়া বাজারের ব্যবসায়ী ফরিদ হোসেন তালুকদার বলেন, ‘দোলনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য না। দোলন একটি বিকাশের দোকানে ১ হাজার ৯০০ টাকা বিকাশ করতে গিয়েছিল। ওই ব্যবসায়ী ভুল নম্বরে টাকা পাঠালে বিষয়টি নিয়ে ব্যবসায়ীর সঙ্গে দোলনের কথা-কাটাকাটি হয়। অন্য কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেনি দোলন। তা ছাড়া পৌর কর্মচারী শাহীন খানকেও মারধর করেনি। তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম জানান, দোলনের বিরুদ্ধে চাঁদাবাজি এবং সরকারি কাজে বাধা ও পৌর কর্মচারীকে মারধরের অভিযোগে দুটি মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: রাজাকার মুক্ত বাংলাদেশ

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859