শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

গ্রামীণফোনে নতুন সিএফও ও সিআরও নিয়োগ

প্রকাশিত: ২০:০৫, ১৯ ডিসেম্বর ২০২৩

গ্রামীণফোনে নতুন সিএফও ও সিআরও নিয়োগ

গ্রামীণফোনে নতুন সিএফও ও সিআরও নিয়োগ

নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে অটো মাগনে রিসব্যাক এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে মো. আরিফ উদ্দীনকে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন লিমিটেড। ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে সম্প্রতি এই দুই বিভাগের প্রধানদের নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। সিএফও আগামী ১৫ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন। তবে সিআরও গত ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছেন।   

গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান বলেন, ‘অটো ও আরিফকে আমাদের মাঝে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অটো বৈশ্বিক অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ, তিনি এর আগে টেলিনরের অন্যান্য বিজনেস ইউনিটে সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিপি ম্যানেজমেন্ট টিমের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। সুস্পষ্ট গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে গ্রামীণফোন প্রযুক্তি ও ডিজিটাল-নির্ভর প্রতিষ্ঠান হওয়ার দিকে যাত্রা শুরু করেছে। আমার বিশ্বাস, এক্ষেত্রে, প্রবৃদ্ধি অর্জন ও কার্যকরীভাবে কার্যক্রম পরিচালনা, উভয় ক্ষেত্রেই শক্তিশালী পারফরমেন্স বজায় রাখতে ভূমিকা রাখবে অটোর সুদক্ষ নেতৃত্ব। অন্যদিকে, আরিফ গ্রামীণফোনে থেকেই নেতৃত্বদানের গুণে নিজেকে বিকশিত করেছেন। তার বিস্তৃত ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে গ্রামীণফোনের ফাইন্যান্স বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। বিরোধ নিষ্পত্তি ও ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে তার উদ্ভাবনী ও অনন্য কৌশল প্রতিষ্ঠানের সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে উল্লেখযোগ্য ও কার্যকর মাত্রা সংযোজন করেছে।’

অটো মাগনে রিসব্যাক বলেন, ‘শুধুমাত্র বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সিএফও হিসেবে যোগদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পুরো গ্রামীণফোন টিমের সাথে একযোগে কাজ করার মাধ্যমে সামগ্রিকভাবে গ্রামীণফোনের গ্রাহক ও অংশীদারদের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রকে বিস্তৃত করতে পারবো বলে প্রত্যাশা করছি আমি।’

মো. আরিফ উদ্দীন বলেন, ‘গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি একইসাথে সম্মানিত ও রোমাঞ্চিত। ক্রমশ পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন এ দায়িত্ব প্রতিষ্ঠানের কার্যক্রম ও কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বের ওপর আলোকপাত করে। আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য উদ্ভাবনী এবং কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা ও কৌশল গ্রহণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার ব্যাপারে আশাবাদী। পাশাপাশি, আমি গ্রামীণফোনের ম্যানেজমেন্ট টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ও স্থিতিশীল অবস্থা অর্জনে ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদী।’

আরও পড়ুন: লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859