মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শীঘ্রই বাংলাদেশে আসছে স্পিড ডোমিনেটর রিয়েলমি ১২

প্রকাশিত: ২১:৪৩, ১ অক্টোবর ২০২৪

শীঘ্রই বাংলাদেশে আসছে স্পিড ডোমিনেটর রিয়েলমি ১২

শীঘ্রই বাংলাদেশে আসছে স্পিড ডোমিনেটর রিয়েলমি ১২

মিড-রেঞ্জের স্মার্টফোনের বাজারে বিপ্লব ঘটাতে যাচ্ছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ব্র্যান্ডটি শীঘ্রই বাজারে নিয়ে আসছে রিয়েলমি ১২ (বর্ন ফর স্পিড)। এটি এমন একটি ডিভাইস, যাতে রয়েছে স্পিড, পাওয়ার ও পারফরম্যান্সের অনন্য এক সংমিশ্রণ। এজন্য রিয়েলমি স্মার্টফোনপ্রেমীদের কাছে এই ডিভাইসটিকে ‘স্পিড ডোমিনেটর’ হিসেবে পরিচিত করাচ্ছে।

ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট। ফোনপ্রেমীদের অজানা নয় যে, এটি অন্যান্য চিপসেটের তুলনায় বেশ ভালো। এছাড়াও, রিয়েলমি ইউআই এর সঙ্গে এটিই সবচেয়ে বেশি অপটিমাইজড হয়।

রিয়েলমি ১২ এ ৬৭ওয়াট সুপারভুক ফাস্ট-চার্জিং সিস্টেমও রয়েছে। এই উন্নত প্রযুক্তি ফোনের ব্যবহারকারীকে মাত্র ১৯ মিনিটের চার্জেই ০ থেকে প্রদান করে ৫০% পর্যন্ত চার্জিং সক্ষমতা।

এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, যা এর সমসাময়িক স্মার্টফোনগুলোর মধ্যে সেরা।

স্মার্টফোনটির ওআইএস সমৃদ্ধ ৫০এমপি সনি এলওয়াইটি-৬০০ ক্যামেরা দিচ্ছে মিড-রেঞ্জের স্মার্টফোনের ক্যামেরা পারফরম্যান্সকে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রতিশ্রুতি। পাশাপাশি রিয়েলমি ১২ ব্যবহারকারীদের জন্য একটি অতুলনীয় অভিজ্ঞতাও প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

নতুন ফিচারসমৃদ্ধ এই ডিভাইস বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে, যা এই প্রাইস-রেঞ্জের মধ্যে অন্যান্য প্রতিযোগী স্মার্টফোন ব্র্যান্ডগুলোকেও ছাড়িয়ে গেছে। এটি মূলত সম্ভব হয়েছে রিয়েলমির এক্সপার্ট অপটিমাইজেশন এবং তাপ ব্যবস্থাপনার কারণে, যা বেঞ্চমার্ক টেস্ট ও বাস্তবিক পরিস্থিতিতে অসাধারণ পারফরম্যান্স নিশ্চিত করে।

অন্যান্য ফিচারের সঙ্গে রিয়েলমি ১২ এ রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত একটি বিশাল স্টোরেজ সক্ষমতা। এছাড়াও, ডিভাইসটি ডিআরই (ডায়নামিক র‌্যাম এক্সপ্যানশন) প্রযুক্তির মাধ্যমে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম সম্প্রসারণের সুবিধা প্রদান করে। এটি অব্যবহৃত স্টোরেজকে বাড়তি র‌্যামে রূপান্তর করতে সক্ষম। ফলে এটি নির্বিঘ্ন মাল্টিটাস্কিং, স্মুদ গেমিং এবং চাহিদাসম্পন্ন অ্যাপ্লিকেশনগুলোর জন্য সর্বাধিক পারফরম্যান্স নিশ্চিত করে।

আগামী ০৬ অক্টোবর, ২০২৪ তারিখে রিয়েলমি ১২ ডিভাইসটি বাংলাদেশে নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত তরুণদের এই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি। রিয়েলমি ১২-এর উন্মোচন এবং অনলাইন/অফলাইন প্রি-বুকিং অপশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/realmeBD/ এ ভিজিট করতে পারেন।

আরও পড়ুন: জৈন্তাপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ নারী আটক

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859