রোববার ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

সাহিত্যের পুষ্পোদ্যানে নেত্রকোণা

গাইনের গীত

প্রকাশিত: ১৪:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৩

গাইনের গীত

গাইনের গীত

ময়মনসিংহের গ্রামাঞ্চলে-বিশেষ করে পূর্ব ময়মনসিংহের নেত্রকোণার গ্রামগুলোতে এক সময় 'গাইনের গীত'এর খুব প্রচলন ছিল। গাইনের গীত পরিবেশনকারীর প্রধান যিনি তাকে গীতালু বা গাজীর গাইন বলা হতো। কালক্রমে এক সময় তাদের নামের পাশে বয়াতি উপাধি যুক্ত হয়। যে কারণে বর্তমান গাইনের গীত পরিবেশনকারীকে এখন অনেকেই বয়াতি বলে অবহিত করেন।

'গাইন' অর্থ গায়ক বা গাইয়া। এদের বৈচিত্র পোশাক,লম্বা চুল,গলায় তসবিহ ও মালা,হাতে একটি আশা নিয়ে ৩/৪জনের একটি দল গ্রামে গ্রামে গিয়ে গাজীর গীত পরিবেশন করেন। তাদের আশা'টির অগ্রভাগ ত্রিশূলের মত। এর মাথায় একটি অর্ধচন্দ্র খচিত লোহার দন্ড এবং গীতালুর হাতে একটি লোমশ জাতিয় চামর থাকে। আসরে ত্রিশূল কুপে ত্রিশূলের উপর অনেক গুলো তসবিহ ও মালা জড়িয়ে রাখা হয়। মূল গায়েনের সাথে সামান্য বাদ্যযন্ত্র যেমন- ঢোল মন্দিরা,চইট্টাসহ দুই তিন জনের গায়ক বাদ্যকর নিয় গাইনের গীতের দল গ্রামাঞ্চলে মানত/মানসিক কিম্বা গৃহস্থের মঙ্গলকামনায় গাওয়ানো গাইনের গীত পরিবেশন করে থাকেন। আসরের জন্য নির্ধারিত খুব বড় জায়গার প্রয়োজন হয় না। কোন বাড়ির আঙ্গিনায়, গাছতলায় বা গৃহস্থ বাড়ির উঠানে রাত বা দিনের বেলায়ও গীতের আসর বসানো হয়।

মূলত গাজীপীর ও কালুপীরের জীবন কাহিনীকে পালায় রূপান্তর করে কথা ও সুর গীতে গাওয়া হয় বলে মুসলিম সম্প্রদায়ের অনেকেই পরিবারের মঙ্গল কামনায় ও রোগ-বালাই,মসিবত দূরিকরণের লক্ষ্যে মানত বা মানসিক করে গাজীর গীত গাওয়ানো হয়। সে কারণে একে বিশেষ মর্যাদার সাথে পরিবেশন করা হয়। গীতালু বা গাইন কাব্যে-ছন্দে,কথা ও সুরে গেয়ে শ্রুতাদের একটি ঘোরের মধ্যে নিয়ে যান।শ্রুতাগণ মোহিত হয়ে রাতভর শুনেন গাজীর পালা।গীতালু দলকে মানতকারী বা আয়োজকগণ চাল-ডাল,নতুন কাপড়, ও টাকা পয়সা দিয়ে তুষ্ট করেন।

আবার গাইনের গীতের দলকে দিনের বেলায় গ্রামে ঘুরে গৃহস্থ বাড়ির কর্তি ও বৌ-ঝিদের নানা উপদেশ মূলক কথা সুরের মিশ্রণে বিমোহিত করে চাল ডাল,টাকা পয়সা হাদিয়া বা শিন্নি গ্রহন করতে দেখা যায়। গীতালু ছন্দ কথায় যা আবৃত্তি করেন তার কিছু নমুনা নিম্নে দেওয়ার চেষ্টা করছি।

* থম থমাইয়া হাঁটে নারী চোখ পাকাইয়া চায়,সেই নারীরে করলে বিয়া আয়ূ থাকতে স্বামী যমে লইয়া যায়।
* উট কপাইল্যা চিরল দাঁতি ফিঙল মাথার কেশ,সেই নারীরে করলে বিয়া ঘুরবে নানান দেশ।
* সইন্ধা বেলা যে বা নারী হরিদ্রা বিলায়,হাঞ্জু বছর রাঢ়ি হইয়া বাপের বাড়িত যায়।
* রাইন্দা বাইরা যে বা নারী পুষ্যের আগে খায়, ছয় মাসের আয়ূ থাকতে স্বামী যমে লইয়া যায়।
* নয়া কাপড় পিন্দ্যা নারী পিছন ফিইরা চায়,লক্ষি মায়ে ছাইড়া যায় আর ফিইরা ফিইরা চায়।
* সইন্ধা বেলা যে বা নারী ঘরে না দেয় বাত্তি, লক্ষি মায়ে উইঠ্যা কয় তোর কপালে দিলাম লাত্তি।
* উঠান ফুইরা যে বা নারী দক্ষিনে দেয় পারা, ছাইড়া যাইতে লক্ষি মায়ে সীমানায় থাকে খাড়া।
* উগাড়ে উইঠ্যা যে বা নারী বড় রাও করে, লক্ষিদেবী উইঠ্যা বলে শেল মারছে অন্তরে।
* গোসল কইরা যে বা নারী কাপড় চিপে পায়,হাতে ধইরা চৌদ্দ পুরুষ নরকে ডুবায়।
* গোয়াল ঘরে যে বা নারী ভাজা পোড়া খায়, সেই গোয়ালের পরধান গরু আত্কা মইরা যায়।
* রাইন্দা বাইরা যে বা নারী মুখে দেয় গো পান, লক্ষিদেবী উইঠ্যা বলে তুই অলক্ষির সমান।
* ভরা হইতে উনা ভালো যদি ভরতে যায়,আগে থাইকা পাছে ভালো যদি ডাকে মায়।
* সতী নারীর পতি জানো মসজিদেরই চূড়া,বেশ্যা নারীর পতি যেনো ভাঙ্গা নায়ের গুড়া।
ইত্যাদি কথনে উঠান জমানো হতো গীতের আসর।

গাইনের মুখের এমন কথা গুলোর অধিকাংশই নারীর বিপক্ষে যায়,কিন্তু নারীগণ এ গুলোকে হিতপোদেশ মনে করতেন। এ সমস্ত গীত- কথা শুনে গৃহস্থ নারীগণ গাইনকে চাল,ডাল,ফল,সবজির সাথে টাকা পয়সা দক্ষিণা হিসেবে দিয়ে থাকেন। গাইন খুশি হয়ে হাতের আশা,ত্রিশূল বা লোমশ চামর তার মাথায় ছুঁয়ে দিয়ে আশির্বাদ করে অন্য বাড়ির পথে পা বাড়ান। এই ভাবেই চলতো মাসের পর মাস গাইনের গীত। গাইনের গীত পরিবেশন প্রায় বিলুপ্ত হলেও নেত্রকোণার কোন কোন অঞ্চলে এখনও আব্দুল জব্বার বয়াতি,মনসুর বয়াতি,পাঞ্জু বয়াতিদের মতোর গীতালুরা অনেকেই গাইনের গীত পরিবেশন করে জীবিকা নির্বাহ করে চলেছেন।

আরও পড়ুন: কিচ্ছা বলার গ্রমীণ বৈঠক

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859