রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

দুর্জয় বাংলা || Durjoy Bangla

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় রামগঞ্জে ছাত্রলীগ নেতা বহিস্কার

প্রকাশিত: ২২:১৮, ১৯ আগস্ট ২০২৩

আপডেট: ২২:১৮, ১৯ আগস্ট ২০২৩

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় রামগঞ্জে ছাত্রলীগ নেতা বহিস্কার

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় রামগঞ্জে ছাত্রলীগ নেতা বহিস্কার

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে নিজের ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জে শরীফ হোসেন নামের একজন ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিস্কার করেছে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ

শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির নেতারা।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগ এক জরুরী সভায় সিদ্ধান্ত নিয়ে শরীফকে বহিস্কার করে। তাকে স্থায়ীভাবে বহিস্কারের লক্ষ্যে জেলা কমিটির কাছে লিখিত সুপারিশ করেছে উপজেলা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক। বহিস্কৃত ছাত্রলীগ নেতা শরীফ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর ছাত্রলীগ নেতা শরীফ তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে ‘আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন’ লিখে সাঈদীর ছবিসহ একটি পোষ্ট শেয়ার করেন।

এ নিয়ে উপজেলাব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। উত্তেজিত হয়ে উঠে দলীয় নেতা কর্মীরা। এরই সূত্র ধরে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়ানোর অপরাধে শরীফকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিউল জামান অপু মাল বলেন, দলীয় নীতি ও আদর্শের পরিপন্থি কার্যকলাপে যুক্ত থাকায় শরীফকে বহিস্কার করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করেছি। এ ধরণের কার্যকলাপে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে জানতে চাইলে বহিস্কৃত ছাত্রলীগ নেতা শরীফ হোসেন বলেন, কি জন্য আমাকে বহিস্কার করেছে, তা জানা নেই। কিভাবে সাঈদীকে নিয়ে আমার আইডিতে পোস্ট হয়েছে তাও আমার জানা নেই।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ প্রচেষ্টাই শেখ হাসিনার নেতৃত্বকে আরও শক্তিশালী করবে: অসীম কুমার উকিল

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859