রোববার ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় অবরোধ প্রতিরোধে আ’লীগের মোটরসাইকেল শোডাউন

মাঠে নেই বিএনপি,পুলিশ সর্তক

প্রকাশিত: ১৮:০২, ৫ নভেম্বর ২০২৩

কেন্দুয়ায় অবরোধ প্রতিরোধে আ’লীগের মোটরসাইকেল শোডাউন

কেন্দুয়ায় অবরোধ প্রতিরোধে আ’লীগের মোটরসাইকেল শোডাউন

বিএনপি-জামাতের দেশব্যাপী ২য় ধাপের ২য় দিন ব্যাপী অবরোধের ১ম দিনে সাধারণ জনমনে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনার কেন্দুয়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন। বিএনপির ডাকা অবরোধ প্রতিরোধে কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল নেতৃত্বে মটর সাইকেল শোডাউন দেয় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিএনপির নাশকতার বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে অপর দিকে মাঠে নেই বিএনপি।  

বিএনপির অবরোধ, সন্ত্রাস, নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তায় কেন্দুয়া থানা পুলিশ কঠোর সর্তক অবস্থায় রয়েছে। 

রোববার (০৫ নভেম্বর ) দুপুর থেকে বিকেল পর্যন্ত কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপি অসীম কুমার উকিলের নেতৃত্বে প্রায় ৫০০ মটর সাইকেলের শোডাউন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর শহরসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ঘুরে অবরোধের বিরুদ্ধে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের শ্লোগান দেয়। অপরপক্ষে বিএনপি সমর্থনে কোনো মিছিল- মিটিং, পিকেটিং চোখে পড়েনি, এমনকি অবরোধ সমর্থিত দলের কোন নেতা কর্মীদেরও দেখা যায়নি। তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। 

এদিকে সকাল থেকেই বিএনপির ডাকা অবরোধের ১ম দিনে যে কোন নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য দলীয় কার্যালয়ে শক্ত অবস্থানে রয়েছে আ.লীগের দলীয় নেতাকর্মীরা। 

বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপি-জামাতের ডাকা সারা দেশে ২য় ধাপের দুই দিন ব্যাপী অবরোধের প্রতিবাদে ১ম দিনে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অবস্থান করছে - কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞা, সহ-সভাপতি শাহজাহান মিয়া, শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, সেচ্ছাসেবক লীগ সভাপতি মো.জাকির আলম ভূঞা,  শ্রমিক লীগ সভাপতি মো.শফিকুল ইসলাম, কৃষকলীগ সভাপতি ফণী ভূষণ ভদ্র, ছাত্রলীগ আহবায়ক ইফতেখার তালুকদার, যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসান প্রমূখ। 

কেন্দুয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ । যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছি বলে তিনি জানান। 

আরও পড়ুন: কেন্দুয়ায় একদিনে ৩ নতুন রাস্তার কাজের উদ্বোধন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859