নেত্রকোনা-৩ আসন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৯, নেত্রকোনা-৩ আসনে (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিলসহ ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার ও সহকারী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কারেরী জালাল জানান তার কার্যালয়ে প্রথমেই দুপুরে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল, পরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন ভূঞা, আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন ও ইসলামীক ঐক্যজোট মনোনীত প্রার্থী মো: এহতেশাম সারওয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপর দিকে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন নবম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর কাদের কোরাইশী ও তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান খান মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন দশম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, জাকের পার্টির মনোনীত মো: সুরুজ আলী, কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত রিগান আহমেদ মামুন ও এনপিপি পার্টির মনোনীত প্রার্থী আসাদুজ্জামান খান মনোনয়নপত্র জমা
দিয়েছেন। নির্বাচনকে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতেই একটি সংসদ পদে নির্বাচিত হতে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৫১৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে কেন্দুয়া উপজেলায় একটি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে ২ লাখ ৬৮ হাজার ৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬ জন হিজরা সহ ১ লাখ ৩৬ হাজার ৪৭৮ পুরুষ এবং ১ লাখ ৩১ হাজার ৫২০ জন নারী ভোটার রয়েছেন। কেন্দুয়া উপজেলায় ৯৬টি ভোট কেন্দ্রের ৫৯৪টি কক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫০৯ জন ভোটার রয়েছেন। ওই উপজেলায় ৩ জন হিজরা সহ ৬৩ হাজার ৮৩৯ জন পুরুষ এবং ৬২ হাজার ৬৬৭ জন নারী ভোটার রয়েছেন। ৫৩টি ভোট কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ১৪১ জন প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে।
যদি কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করেন সেক্ষেত্র নেত্রকোনা-৩ আসনে আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে ১০ জন প্রার্থী ভোটের মাঠে লড়বেন।
আরও পড়ুন: মনোনয়নপত্র জমা দিতে এসে ফুলেল ভালোবাসায় শিক্ত লক্ষ্মীপুর-১ আসনে মনোনয়ন জমা দিলেন আনোয়ার খান